Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জে ২৪ ঘন্টায় আরও ৮ জন আক্রান্ত

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০৩:১১ পিএম

না’গঞ্জে ২৪ ঘন্টায় আরও ৮ জন আক্রান্ত
Swapno

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৮ জন। এরা প্রত্যেকেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে সিটি করপোরেশন এলাকায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭২ জন।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৩০ জন।  তবে নতুন করে কোনো  মৃত্যুর  তথ্য নেই। ফলে মৃত্যুর সংখ্যা ১২৬ জনেই আছে। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৬১৪ জন।

জেলায় এই পর্যন্ত মোট ৩২ হাজার ৪১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭৩ জনের। মংঙ্গলবার (৪ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬৭ জন ও আক্রান্ত ২ হাজার ৭২ জন। সদর উপজেলায় মারা গেছেন ২৩ জন ও আক্রান্ত ১ হাজার ৩৭৬ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৪৫ ও মারা গেছেন ৩ জন।

এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫৫৪ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫২১ ও মারা গেছেন ১৯ জন এবং রূপগঞ্জে আক্রান্ত  ১ হাজার ১৫৮ জন ও মারা গেছেন ১১ জন ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন