২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৭
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৮:২০ পিএম
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মারা গেছেন ১২৬ জন। অন্যদিকে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৭ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৮০ জন।
মৃত ওই ব্যক্তি (৭৫) সোনারগাঁয়ের শম্ভুপরা ইউনিয়নের বাসিন্দা। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্যবিভাগের তথ্যানুযায়ী, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে ১৭জনের করোনা শনাক্ত করা হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়নি। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫৪৯৫ জন।
তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় সিটি করপোরেশন ও খানপুর ৩’শ শয্যা হাসপাতালে (করোনা বিশেষায়িত হাসপাতাল) করোনা রোগী শনাক্ত হয়েছে ১১ জন। এ নিয়ে এখন পর্যন্ত সিটি করপোরেশনভুক্ত এলাকাগুলোতে আক্রান্ত হয়েছে ২০৪৯ জন, মৃত্যু হয়েছে ৬৭ জনের। সুস্থ হয়েছে ১৮৮২ জন।
আড়াইহাজারে উপজেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫৫২ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। এ উপজেলায় সুস্থ হয়েছেন ৫৩৪ জনের।
বন্দরে ২৪ ঘণ্টায় কেউ আক্রান্ত হয়নি। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২৪১ জন ও মৃত্যু হয়েছে ৩ জনের। সুস্থ হয়েছে ২১৪ জন। রূপগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১১৫৮ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থ হয়েছে ১১০৫ জন।
সদর উপজেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৩৬৬ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। এখন পর্যন্ত এখানে সুস্থ হয়েছেন ১২৮৯ জন।
সোনারগাঁয়ে ২৪ ঘণ্টায় কেউ আক্রান্ত হয় নি। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৫১৪ জন। মৃত্যুর সংখ্যা ১৮ জন ও সুস্থ হয়েছে ৪৭১ জন।


