Logo
Logo
×

বিশেষ সংবাদ

শীতলক্ষ্যায় আবারো বাড়ছে পানি, বন্যার শঙ্কা

Icon

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৩:৫৮ পিএম

শীতলক্ষ্যায় আবারো বাড়ছে পানি, বন্যার শঙ্কা
Swapno

ভারী বর্ষন ও উজানের পানি নেমে আসছে দেশের মধ্যাঞ্চলে। তাই নারায়ণগঞ্জ জেলায় শীতলক্ষ্যা নদীর পানি বেড়েছে। জেলায় ৫টি উপজেলা কমবেশি প্লাবিত। তলিয়ে গেছে ২২৪ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার কৃষক।

গতকাল শীতলক্ষ্যা নদীর পানি প্রবাহিত হয়েছে বিপদসীমার ৯ সে:মি: উপর দিয়ে।  মেঘনা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ১৪ সে:মি: নীচ দিয়ে।  

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শেখ সিরাজুল ইসলামের মতে, ৫টি উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানি বাড়ছে। একটু বৃষ্টি হলেই পানি বাড়ে। কৃষি বিভাগ এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি নিরূপন করেনি। 

নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, ৫টি উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে করে ২২৪ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপন করা হয়নি। নষ্ট হয়েছে ১২৫ হেক্টর জমির শাকসব্জি। ৩৯ হেক্টর রোপা আমন, ১০ হেক্টর বোনা আমন, ৪৩ হেক্টর আউস ধান ও ৭ হেক্টর রোপা আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।  

জেলা প্রাডুসম্পদ অফিসের মতে জেলায় গবাদীপশু ও খামারীরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮৮ লাখ টাকা বলে জানা গেছে।  

জেলা প্রাডুসম্পদ কর্মকর্তা বাসনা আখতার যুগের চিন্তাকে জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ৩টি ইউনিয়ন প্লাবিত। ইউনিয়নগুলো হল গোগনগর, আলীরটেক ও বক্তাবলী। ঘরবাড়ির অবকাঠামোগত ক্ষতি ১০ লাখ টাকা। গরুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে ৪২ টি। এতে ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা। হাঁস-মুরগীর ১২ টি খামারে ক্ষতি ৩ লাখ টাকা।

ঘাসের জমি তলিয়ে গেছে ১৫০০ হেক্টর। এতে ১৩০০ টন কাঁচা ঘাস ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত গরু ১২৫০ টি, ছাগল ৬৮০ টি,  ভেড়া ১৫০ টি, মুরগী ৫৬ হাজার ও হাঁস ১৩৭৫ টি। জেলা প্রাডুসম্পদ অফিসের উদ্যোগে ১০০ টি গরু ও ৫০০ হাঁস-মুরগীকে টীকা দেয়া হয়েছে। তাছাড়া ১২৫টি গবাদি পশু ও ১৩০০ হাঁস-মুরগীর চিকিৎসা করা হয়েছে। 

এদিকে, ভয়াবহ বন্যার আশঙ্কা করছে সাধারণ মানুষ। শহরের চারদিকে পানি বাড়তির দিকে। শীতলক্ষ্যার পানি বাড়ছেই। ফের ভারি বর্ষন হলে শহরে পানি ঢুকে পড়তে পারে। বাবুরাইল খালের কাজ বন্ধ থাকলেও কাশীপুর বাংলাবাজার অংশে পানি বেড়েছে।

দেওভোগ হাজী উজির আলী স্কুলের পেছন দিয়ে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ছে। খাল ভর্তি ময়লা-আবর্জনা বাড়ি ঘরের উচ্চতায় পৌঁছে গেছে। 

তাছাড়া জেলেপাড়া, হাজীগঞ্জ, ভোলাইল, গেদ্দারবাজার, চরনরসিংপুর, নবীনগর, শ্রীধরদী, মুসলিমনগর, বারৈভোগ ও মাসদাইর কালিয়ানির বিল এলাকায় নিচু এলাকায় পানি উঠে গেছে।

ড্রেজার বিপ্লবের কারণে এ সকল এলাকায় এখন বর্ষার আসল রূপ বোঝা যায়না। তবে পানি আর কয়েক সেন্টিমিটার বাড়লে বাড়িঘর তলিয়ে যাবে। মানুষ চরম স্বাস্থ্য সংকটে পড়বে। করোনা আর বন্যার আঘাত সইবার ক্ষমতা নিম্নমধ্যবিত্ত মানুষের নেই। 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, বন্দর ও ফতুল্লা এলাকায় নিচু এলাকাগুলি তলিয়ে গেছে। বক্তাবলী, আলীরটেক, নবীনগর, গোগনগর ও মুক্তারপুর এলাকার লোকজন জানায়, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর পানিও ফুলে ফেপে উঠছে। নিচু জমিগুলো তলিয়ে গেছে। 

গোগনগরের  মোশারফ হোসেন জানান, তিনি নদী তীরবর্তী জমিতে ধইঞ্চা বাইন দিয়েছিলেন। টানা বৃষ্টিতে বুড়িগঙ্গা ও ধরেশ্বরী নদীর পানি বৃদ্ধির ফলে সে জমি গেছে তলিয়ে। প্রতিদিনই পানি বাড়ছে।

তারা দু’ভাই মিলে একটি গরুর খামার করেছে। খামারে পানি উঠে যাবে। আমরা গরুগুলো সরিয়ে নেয়ার চেষ্টা করছি। ভয় হচ্ছে। শেষ পর্যন্ত বন্যা হয়ে গেলে বিপদে পড়ে যাব।

এদিকে, শহরতলীর কাশীপুর, হাজীপাড়া,  দেওয়ানবাড়ি, ভোলাইল এলাকার মরাখালে ঢুকেছে উজানের পানি। বাড়িঘরের আশপাশে পানি বাড়ছে। দিন দিন পানি যত বাড়ছে ময়লার স্তুপও বাড়িঘরের কাছাকাছি চলে আসছে।

খালে এখন ময়লার স্তুপ ও আবর্জনার জঞ্জাল। মহল্লার ভেতরকার খালগুলো যে যার যায়গা বরাবর ভরে দখল করে নিয়েছে। খালের অস্তিত্ব পূরনো লোক ছাড়া কেউ বলতেও পারেনা, কোথায় খাল ছিল। ড্রেজার বিপ্লব এলাকাবাসীর জন্য এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
 
বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের অধ্যাপক ড. একেএম সাইফুল ইসলাম এর মতে, এবার চলতি শতাব্দীর সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী বন্যা হতে পারে। ১৯৯৮ সালের বন্যার মেয়াদ ছিল ৬৩ দিন। ২০১৬ সালের পর চারটি বন্যা হয়েছে।

২০০৪ ও ২০০৭ সালেও মোটামুটি বড় বন্যা হয়েছে। কিন্তু কোনোটিই এবারের মতো এমন বড় ছিল না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এটি বেশ দীর্ঘস্থায়ী হবে। ইতোমধ্যে এবারের বন্যার বয়স একমাস পার হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন