Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘আমার বাবা আমাদের জন্য কিছুই রেখে যান নি’

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৩:৫২ পিএম

‘আমার বাবা আমাদের জন্য কিছুই রেখে যান নি’
Swapno

‘অভিশপ্ত কিশোর বা অভিশপ্ত যৌবন থেকে পার হয়ে আসছি’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। ২৮ জুলাই রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র নিয়মিত সাপ্তাহিক আয়োজন ‘গণতন্ত্রের সংলাপ’ অনুষ্ঠানে ‘রাজনীতি কি আলাদিনের চেরাগ’ শীর্ষক এক টকশো তে তিনি এ মন্তব্য করেন। 

শামীম ওসমান বলেন, আমি নিজেকে মনেকরি, আমি একটা অভিশপ্ত কিশোর বা অভিশপ্ত যৌবন থেকে পার হয়ে আসছি। আর এর সমাপ্তি হয়েছে ১৯৯৬ সালের আত্মতৃপ্ত মানুষ হিসেবে। অভিশপ্ত যৌবন বলব একারণে যে, যখন আমার বয়স ১৪ বছর তাখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে।

যদি তাকে হত্যা করা না হতো হয়তো প্রফেসর হাবিবে মিল্লাত এখানে আসতেন না। আমার মনে হয় মাহবুব ভাই, রুমিন ফরহানা এবং রতন ভাইয়ের মতো মেধাবী লোকেরা এখানে আসতেন না। আমরা যে যার এঙ্গেল থেকে আসছি। স্বাধীনতার আগে একটা জেনরেশন আসছে, যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশটাকে স্বাধীন করেছে এবং তাঁরা তাদের কাজ করে গেছেন। 

তিনি বলেন, সারে তিন বছরের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। না হয় আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মালয়েশিয়া সিঙ্গাপুরের উপরে থাকতাম, হয়তো আমরা জাপানকে ছুঁই ছুঁই করতাম বা তার চেয়েও ভালো থাকতাম।

কিন্তু তার পরে যে শক্তিটি ক্ষমতায় এসছে তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে নাই, জেলখানায় জাতীয় চার নেতাকেও হত্যা করেছে। আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

হত্যার রাজনীতিকে স্টাব্লিশ করা হয়েছে। যারা ক্ষমতায় ছিল তারা প্রত্যেকেই ওই হত্যাকারীদের প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এটি সবচেয়ে বড় কষ্টের এবং দুঃখের।

তিনি আরও বলেন, আমার দাদা এবং বাবা আমরা তিন পুরুষ থেকে রাজনীতি করি। ওই সময় যে রাজনীতি দেখেছি এবং তাঁদের কাছ থেকে যে রাজনীতি শিখেছি তা বর্তমান সময়ের সাথে অনেকটা অমিল আছে।

আমি কোন পলিটিক্যাল বিতর্ক না করে খোলামেলাভাাবে বলেতে চাই, যাতে আমাদের পরবর্তী জেনারেশন (প্রজন্ম) রাজনীতিটাকে খারাপ চোখে না দেখে আমাদের কর্মকাণ্ডের কারণে। 
 
শামীম ওসমান বলেন, আমি একটা ধনী পরিবার থেকে আসা ছেলে। বাংলাদেশের মধ্যে অন্যতম একটা ধনী পরিবারর সন্তান ছিলাম। আমার দাদা নবাব হাবিবুল্লাহর জামানত বাজেয়াপ্ত করে আওয়ামী লীগের এমপি হয়েছিলেন।

আমার বাবাও আওয়ামী লীগের এমপি ছিলেন। কিন্তু আমি দেখেছি আমার বাবা আমদের জন্য কিছুই রেখে যান নি। আমরা তিন ভাই এমপি হয়েছি এবং আমি নিজে ’৭৫ এর পরে আমার বাবার পরিচয় দিয়ে রাজনীতিতে আসিনি।

আমি ’৭৫ এর সেপ্টেম্বর থেকে রাজনীতিতে অংশগ্রহণ করি। তখন ‘বঙ্গবন্ধু হত্যার বিচার চাই’ একথাটি হাতে লিখে স্কুলে পোস্টারিং করেছিলাম আমরা ছয় বন্ধু মিলে। তখন আমার এক ভাই কাদের বাহিনীতে ছিল এবং আরেক ভাইকে বঙ্গবন্ধুর হত্যাকারীরা ধরে নিয়ে গেছেন। 

শামীম ওসমান উল্লেখ করেন, তখন ১৯৭৫-৭৯ সালের এই সময় টা আমরা খাইনি। একবেলা খেয়েছি তো দুই বেলা খাইনি। আমি যখন তোলারাম কলেজের ভিপি তখন ৯০০ টাকার জন্য আমার ফরম ফিলাপ করতে কষ্ট হয়েছিল।

আমার স্যার জীবন কানাই চক্রবর্তী আমার টাকাটা দিয়ে দিয়েছিলেন। টু বি অনেস্টলি আমার বাবা আমাদের জন্য কিছু রেখে যান নি। আলহামদুল্লিাহ, শুধু নামটা রেখে গেছেন।

আমি সেজন্য বলতে চাচ্ছি তখনকার যারা রাজনীতিবিদ ছিলেন, তখন তাদের বলা হতো এই লোকট অনেস্ট এই লোকটা রাজনীতি করেছে।  এই যে বিষয়টা রাজনীতিতে তখন যে অনেস্টি ছিল ।
 
তিনি বলেন, রাজনীতির সংজ্ঞাটা পরিবর্তন হয়ে গেছে। আমি কাউকে আক্রমণ করছি না, হিস্ট্রি বলছি। হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে। ওই সময় খন্দকার মোস্তাকের পরে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন- তিনি বললেন, আই উইল মেক ডিফিকাল্ট পলিটিক্স ফর দ্যা পলিটিশিয়ান।

এটা কিন্তু একুরেটলি তিনি করেছেন। আমি ১৯৭৯-৮০ সাল থেকে জেলখাটা শুরু করেছি। বিএনপির হবু নেতাদের সাথে আমি জেল খেটেছি। একসময় বিএনপির জন্য যারা জান দিয়েছেন নিরু, অভি, মালেক, রতন, ইলিয়াস আমরা একসাথে জেল খেটেছি।

আমি তাদের সাথে কথা বলে দেখেছি তারা মেধাবী ছিল। তখন ছাত্র রাজনীতিকে টার্গেট করেই তাদের ‘হিযবুল বাহার’ জাহাজে উঠিয়ে নেয়া হয়েছিল। সেদিন কিন্তু ঢাকা বিশ্ব বিদ্যালয় হামলা করা হলো, এরপর একের পর এক ঘটনা ঘটতে ঘটতে থাকল। এরপর এল স্বৈরশাসক, সামরিক জান্তা ক্ষমতায় থাকল।

তখন স্বার্থান্বেসী মহলকে টানার জন্য দলছুট করে, আদর্শ ছুট করে। এমন কি বঙ্গবন্ধুর মৃত্যুর পরেও অনেক লোক কিন্তু সেই দিন (আমার বাবার মতো কিছু লোক বাদ দিয়ে) খন্দকার মোস্তাকের নেতৃত্বে যেতে বাধ্য হয়েছি ভয়ে কিংবা কেউ স্বেচ্ছায়।

১৯৭১ এর আগে যারা রাজনীতি করেছেন তারা আবেগ দিয়ে করেছেন। ১৯৭৫ এর আগে যারা রাজনীতি করেছেল তারাও কিন্তু আবেগ দিয়ে করেছেন। 

শ্যামল দত্তের সঞ্চালনায় টকশো তে আরও আলোচনা করেন, আওয়ামী লীগ দলীয় সাংসদ ডা. হাবিবে মিল্লাত, বিএনপি দলীয় সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির যগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন