Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছেন বাবা’

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৩:৪৮ পিএম

‘অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছেন বাবা’
Swapno

এক সময় যারা নারয়ণগঞ্জে সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াতো তারা কেউ অরিজিনাল নারায়ণগঞ্জের না বলে মনে করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

২৭ জুলাই বুধবার সন্ধ্যায় অস্ট্রলিয়া থেকে অনলাইন ভিত্তিক টেলিভিশন বাসভূমির আয়োজনে আকিদুল ইসলামের সঞ্চালনায় “আলোকিত প্রবাস” অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসব কথা বলেন ডা. সেলিনা হায়াত আইভী। এসময় হকার ইস্যুসহ নারায়ণগঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
 
এসময় মেয়র বলেন “আমার বাবা নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিল। তিনি আমাকে সন্ত্রাসিদের ঘৃণা করতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন। আমি যখন প্রথম পৌরসভার নির্বাচন করি তখন পরিস্থিতি প্রতিকূল থাকার পরও আমি ওভারকাম করে নির্বাচিত হয়েছি। তারপর ২০১১ এর নির্বাচনে মানুষ প্রমান করে দিয়েছে মানুষ শান্তি চায়।

বিভিন্ন কারণেই ২০১১ এর নির্বাচন নারায়ণগঞ্জবাসির জন্য জাতীয় নির্বাচনের তুলনায়ও গুরুত্বপুর্ণ ছিল। এই নির্বাচনে তারা ভয়ভীতি ওভারকাম করে শান্তির পক্ষে রায় দিয়েছিল।” 

তিনি বলেন, “একটা সময় নারায়ণগঞ্জে সন্ত্রাসী কর্মকান্ড ছিল। কিন্তু যারা এসব কাজে জড়িত তারা অরিজিনাল নারায়ণগঞ্জের না। যেহেতু তাদের দাদা-বাবা নারায়ণগঞ্জে বাস করতো আমি সে হিসেবে তাদের নারায়ণগঞ্জেরই ধরবো। কিন্তু ধীরে ধীরে নারায়ণগঞ্জের মানুষ সন্ত্রাসী পরিহার করা শুরু করে। ফলে নারায়ণগঞ্জ থেকে আস্তে আস্তে সন্ত্রাস কমে যায়।”
 
তিনি জানান, জনসেবাই তাঁর মুল লক্ষ্য এবং মানুষের সোবার মাধ্যমেই তিনি আল্লাহকে পেতে চান। সত্য বলার সৎ সাহস অনেকের নাই বলেই অনেকেই পিছিয়ে যায়।
 
এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, হকারদের পক্ষে দাড়ানোর অধিকার যে কারোই আছে। আমিও হকারদের বিপক্ষে না। ৬৭১ জনকে পুনর্বাসন করেছি এবং আরো ২০০ হকারের ব্যবস্থা করেছি এভাবে আমি প্রায় ১০০০ হকারের ব্যবস্থা করার পরও যখন তারা আবার রাস্তায় চলে আসে এবং বলে আমাদের রাস্তায় বসতে দিতে হবে।

এই অন্যায় আমি মেনে নিতে পারিনা। ফুটপাত জনগনের হাটার জন্য তৈরী এটা জনগণের অধিকার। কেই যদি বলে গরীবের পেটে লাথি মারা হবে। তবে আমি বলব গরীবের পেটে লথি মারা হয়নি। এখন আপনি সত্যের পথে যাবেন নাকি অন্যায়ের পথে যাবেন চয়েজটা আপনার।
 
এসময় তিনি এমপি শামিম ওসমানের উদ্দেশ্যে বলেন, আমরা একদিকে আন্দোলন করছি রাজউক যাতে সিটি করপোরেশনের জায়গাগুলো ফেরৎ দেয়, বিক্রী করতে না পারে। অথচ রাতের অন্ধকারে রাজউকের জায়গাগুলো যখন বিক্রি হয়ে গেলো তখন উনি কোথায় ছিলেন? রাজউক থেকে পৌরসভার জায়গাগুলো ফেরত চেয়ে রাজউকের বিরুদ্ধে মামলা করেছি।
 
ঢাকা নারায়ণগঞ্জের বাস ভাড়া কমানোর বিষয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে আলাপ করার আশ্বাস দেন মেয়র আইভী। এসময় তিনি দুঃখ করে বলেন, ঢাকা নারায়ণগঞ্জের বাস ভাড়া কমানোকে কেন্দ্র করে ক্ষমতাধর সাংসদের সাথে অনেক ঘটনা ঘটে গেছে। এখানে কিভাবে বাস চলাচলের পারমিশন হয়ে যায় এবং রাতারাতি ভাড়া বেড়ে যায় তা বোধগম্য নয়।
 
এসময় মেয়র তার নিজের লোকদের কাজ পাইয়ে দেয়ার ব্যপারে বলেন, “আমি আমার নিজস্ব লোকেদের কাজ দেই এই প্রচারটা আমার বিরুদ্ধে একটি প্রপাগান্ডা, ঢাকা শহর থেকেও ঠিকাদার এসে এখানে কাজ করছে তাকে আমি চিনিওনা। আমার এখানে দলমত নির্বিশেষে সকল দলের মানুষ কাজ পাচ্ছে। আমি কখনও টেন্ডারের ব্যাপারে মাথা ঘামাইনা।

এখন টেন্ডারের সিস্টেম এত কঠিন করা হয়েছে যে, বড় বড় ঠিকাদাররাই কাজ পায় । আমি এর প্রতিবাদ করেছি। জিকে শামিম কাজ পাওয়ার কারনও এমন সিস্টেম। একজনের হাতে কাজ বেশী হলে তারা কাজ নিয়ে টালবাহানা করে।”
 
মেয়র বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার বাবাকেও কেউ কেউ রাজাকার বানিয়েছে। আমি যতদিন ঐ চেয়ারে আছি ততক্ষণ আমি শুধু আওয়ামীলীগের না, সকল দলের মেয়র। চেয়ারের বাইরে আমি আওয়ামীলীগ। মাননীয় প্রধান মন্ত্রীর যেমন সকলের প্রধানমন্ত্রী। আমি আওয়ামীলীগ বিএনপি সকলকেই চা খাওয়াবো।
 
মশার পরিমান এখন বেড়েছে তাই এখন ১৩৫ জন লোক মশার ঔষধ ছিটানোর কাজ করছে। বৃষ্টির সময় ফগার মেশন কাজ করেনা। পানি চলে গেলে মশা দমনের কাজ আরো সহজ হবে। ডেঙ্গুর কারনে আমার মানুষের কোন ক্ষতি হোক এটা আমরা কখনো চাইবোনা। 
 
করোনার জালিয়াতির মাধ্যমে প্রবাসিদের সমস্যার বিষয়ে মেয়র আইভী বলেন, যারা এ কাজের সাথে জড়িত ছিল তাদের অত্যন্ত কঠিন বিচার হওয়া উচিত। খোলা হাওয়া গ্রহন করার কোন অধিকার তাদের নেই।

জেল খানায় তাদের নিশ্বাস নিতে হবে। বর্তমান সরকারের সহযোগিতা নিয়ে যারা এই সকল কাজ করছে তাদেল অবশ্যই বিচার করতে হবে। তারা আগে কোন দল করতো বা বর্তমানে কি কাজ করে তা যাাচাই না করে তাদের অন্যায়কে প্রাধান্য দিয়ে বিচার করতে হবে। এসময় তিনি তার খারাপ কাজের সমালোচনার সাথে সাথে ভাল কাজগুলোকে স্বাগত জানানোর আহবান জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন