Logo
Logo
×

বিশেষ সংবাদ

না.গঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১১:৫৭ পিএম

না.গঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪
Swapno

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২৪ জন।  এখন পর্যন্ত নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৮৬৩ জনে।

অন্যদিকে গত দিনের ন্যায় ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুও হয় নি। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১২৫ জন। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ হতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

জেলা স্বাস্থ্যবিভাগের তথ্যানুযায়ী, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে ২৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে।  ২৪ ঘণ্টায়  নতুন করে সুস্থ হয়েছে ৭৭ জন।  এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫৪৯৫  জন।

তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় সিটি করপোরেশন ও খানপুর ৩শ শয্যা হাসপাতালে (করোনা বিশেষায়িত হাসপাতাল) করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত সিটি করপোরেশনভুক্ত এলাকাগুলোতে আক্রান্ত হয়েছে  ২০৩৮ জন, মৃত্যু হয়েছে ৬৭ জনের। সুস্থ হয়েছে ১৮৮২ জন।

আড়াইহাজারে উপজেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫৫১ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। এ উপজেলায় সুস্থ হয়েছেন ৫৩৪ জনের। বন্দরে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২৪১ জন ও মৃত্যু হয়েছে ৩ জনের। সুস্থ হয়েছে ২১৪ জন। রূপগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন।

এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১১৫৫ জন। মৃত্যু  হয়েছে ১০ জনের। সুস্থ হয়েছে ১১০৫ জন। সদর উপজেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন।  এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৩৬৪ জন। মৃত্যু  হয়েছে ২৩ জনের।

এখন পর্যন্ত এখানে সুস্থ হয়েছেন ১২৮৯ জন। সোনারগাঁয়ে  ২৪ ঘণ্টায়  আক্রান্ত ৫ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৫১৪ জন। মৃত্যুর সংখ্যা  ১৮ জন ও সুস্থ  হয়েছে ৪৭১ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন