পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বিপনি বিতান ও মার্কেট গুলোতে ক্রেতাদের ভির পড়েছে। এই সুযোগে তৎপর হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। বিশেষ করে চাষাঢ়া ডিআইটি মার্কেটসহ নারায়ণগঞ্জের প্রতিটি অলিগলিতে ছিনতাই ক্রমেই বেড়ে চলছে।
সারাজীবন কাজ করে কেনা কাটা করে পরিবার পরিজনদের জন্য। কিন্তু একটি দূর্ঘনায় সব কিছু শেষ হয়ে যায়। মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধায় কালিবাজার ফ্রেন্স মার্কেটের সামনে এমনি একটি ছিনতাইয়ের চিত্র দেখা গেছে।
এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী কিছু কেনাকাটা করে সমবায় মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারী ওই শিক্ষাথীর হাতে দুইহাজার টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তার ডাকে আশেপাশের লোক এগিয়ে আসলেও ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। ঈদকে ঘিরে এমন ছিনতাইয়ের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে।
বিশেষ করে গত রোববার (২৬ জুলাই) রাত ১০টার দিকে ফকিরা গার্মেন্টসের সুপারভাইজার আরিফুল ইসলাম শাসনগাঁও এলাকার এন.আর গ্রুপ গার্মেন্টস সংলগ্ন বুথ থেকে টাকা উত্তোলন করে রাস্তা পার হচ্ছিল। এসময় ছিনতাইকারী সঞ্জয়, সাইদুর রহমান আকাশ, মামুন দেওয়ান ও রাকিব নামে চারজন আরিফুলকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখায় এবং নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। আরিফুলের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এবং এলাকায় টহলরত পুলিশ এসে আসামী সঞ্জয় (৩২) কে আটক করে। অন্যান্য আসামীরা টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। টহল পুলিশের ইনচার্জ এসআই সালেকুজ্জামান সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আসামী সাইদুর রহমান আকাশ ও মামুন দেওয়ানকেও গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল এবং নগদ টাকাসহ ছিনতাইকাজে ব্যবহৃত ১টি চাকু উদ্ধার করেন। আর রাকিব নামে একজন পলাতক আছে।”
জানাগেছে ছিনতাই সম্পর্কে থানায় অনেক অভিযোগ হলেও বেশির ভাগ ছিনতাইকারী এখনও রয়েছে অধরা।
পুলিশ বলছে, ছিনতাইকারীদের ধরে জেল হাজতে প্রেরণ করলেও জামিনে পার পেয়ে যায়। তাছাড়া একটি মহল আছে যারা গোপনে ছিনতাইকারীদের জামিনে ছাড়িয়ে নিয়ে যায়। এখানে আমাদের কোন হাত নেই কোর্টের মাধ্যমে তারা জামিন পায়।
সামাজ গবেষকদের মতে, ছিনতাইয়ের প্রধান কারণ হচ্ছে মাদক, আর বেকারত্ব। মাদকে আসক্ত হয়েই ছিনতাইয়ের মত জঘন্য কাজ করতে বাধ্য হচ্ছে শিশু, কিশোর ও যুবকরা।
তবে, ছিনতাইয়ের মত জঘন্যতম আগ্রাসনের কবল থেকে রক্ষা পেতে সাধারন সচেতনমহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


