Logo
Logo
×

বিশেষ সংবাদ

পিছিয়ে গেছে ১৪শ কোটি টাকার প্রকল্প

Icon

শামীমা রীতা

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১০:০৯ পিএম

পিছিয়ে গেছে ১৪শ কোটি টাকার প্রকল্প
Swapno

করোনা পরিস্থিতির কারণে নারায়ণগঞ্জে পিছিয়ে পড়েছে ১৪শ কোটি টাকার উন্নয়নমূলক ৩৬টি প্রকল্পের কাজ। বর্তমানে প্রকল্পগুলোর কার্যক্রম শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সমাপ্ত হবে কিনা, সে নিয়ে সংশয় রয়েছে বাস্তবায়নকারী সংস্থা নারায়ণগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের।  

করোনা পরিস্থিতির পূর্বে বিভিন্ন মেয়াদে ১৪শ ৪৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে ৩৬ টি প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়। এর মধ্যে ৮টি প্রকল্প গত জুনের মধ্যে ও  ৬ টি প্রকল্প আগামী ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হওয়ার কথা ছিল গণপূর্ত বিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। 

গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে বর্তমানে গণপূর্ত বিভাগের চলমান প্রকল্প রয়েছে ৩৬টি। প্রকল্পগুলো হচ্ছে, নারায়ণগঞ্জ জেলা সদরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ (১ম সংশোধিত), নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ (২য় সংশোধিত), নারায়ণগঞ্জের কাঁচপুরসহ দেশের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশের জন্য ৫০ টি ফাঁড়ির নির্মাণ (২য় সংশোধিত), বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমী নির্মাণ (সংশোধিত), আদমজী নগর র‌্যাব-১১ কমপ্লেক্স নির্মাণ (সংশোধিত), আড়াইহাজারে কর্মজীবী নারীদের জন্য হোস্টেল (সংশোধিত),  উপজেলা ও ভূমি ইউনিয়ন অফিস নির্মাণ (৬ষ্ঠ পর্যায়), নারায়ণগঞ্জস্থ আলীগঞ্জে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য ৮টি ১৫ তলা ভবনে ৬৭২ টি ফø্যাট নির্মাণ প্রকল্প (১ম সংশোধনী), নারায়ণগঞ্জে পুলিশ লাইনে ৬ তলা ভিত্তি সহ ছয়তলা বিশিষ্ট পুলিশ ব্যারাক ভবন নির্মাণ, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ৬-তলা ভিত্তি বিশিষ্ট ২য় তলা ভবন নির্মাণ (সংশোধিত), জেলার সিদ্ধিরগঞ্জ থানা ভবনের ৩য় ও ৪র্থ তলা নির্মাণ, ফিজিক্যাল ফেসিলিটিজ ডেভেলপমেন্ট (পিএফডি) এর আওতায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করন (১ম পর্যায়)। 

এছাড়াও নারায়ণগঞ্জে নার্সিং ট্রেনিং ইনষ্টিটিউট নির্মাণ, নারায়ণগঞ্জ পাসপোর্ট  অফিস নির্মাণ, পুলিশ বিভাগের জন্য টাইপ প্লানে ১০১ টি জরাজীর্ণ থানা ভবন নির্মাণ (বন্দর থানা একটি, নারায়ণগঞ্জ), মহিলা কারারক্ষীদের জন্য আবাসন নির্মাণ, নারায়ণগঞ্জ জেলার সদর থানা ভবনের ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলা নির্মাণ, উপজেলা পর্যায়ে ৪০ প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), নারায়ণগঞ্জ জেলার কলাপাহাড়িয়া তদন্ত কেন্দ্র নির্মাণ (৬- তলা ভিত্তিসহ ২য় তলা পর্যন্ত)।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা ভবন নির্মাণ, নারায়ণগঞ্জের ৬ (ছয়) ডিওল অফিস ওয়ান পুনর্গঠন ও আধুনিকীকরণ, নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার অফিসের কার্যক্রম, নারায়ণগঞ্জের খাগকান্দা, আড়াইহাজারসহ ১৯ টি নদী পুলিশ অস্টপোস্ট কাম ব্যারাক ২ তলা ভবনের ১ (এক) ভৌত অবকাঠামো নির্মাণ, নারায়ণগঞ্জের কালাগাছিয়া, বন্দর উপজেলাসহ ১৯ টি নদী পুলিশ অস্টপোস্ট কাম ব্যারাক ২ তলা বিল্ডিং ১ (এক) এর শারীরিক অবকাঠামো নির্মাণ, নারায়ণগঞ্জ জেলায় সদর, বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, বাংলদেশের ৩৭ টি জেলায় সার্কিট হাউজের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ” শীর্ষক প্রকল্প, নারায়ণগঞ্জে সোনারগাঁও ফোক ও ক্রাফট জাদুঘর প্রতিষ্ঠা।

বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশে পুলিশের জন্য ৯ আবাসিক টাওয়ার ভবন নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওয়তায় নারায়ণগঞ্জ পুলিশ লাইনে ১ টি নির্মাণ কাজ, নারায়ণগঞ্জ জেলাধীন পূর্বাচলে ১ (এক) টি ৬৫০ বর্গফুট ২০ তলা বিশিষ্ট ভবন নির্মাণ, ঢাকা মেট্রোপলিটন এলাকায় পুলিশ সদস্যদের জন্য ৯ আবাসিক টাওয়ার ভবন নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ জেলাধীন পূর্বাচলে ১ টি ১০০০ বর্গফুট ২০ তলা বিশিষ্ট ভবন নির্মাণ, বাংলাদেশের ১৪টি নদী বন্দরে ১ম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার শক্তিশালিকরণ (২য় সংশোধিত) নারায়ণগঞ্জে ১(এক) টি প্রকল্প রয়েছে।

তথ্যানুসারে,  অধিকাংশ  প্রকল্পই দীর্ঘ সময় ধরে চলমান। চলতি বছরের জুনে ৮টি  ও ৬টি প্রকল্প ডিসেম্বরে সমাপ্ত হওয়ার কথা ছিল। যেহেতু এসবের বেশির ভাগই মাঠপর্যায়ের কাজ, তাই করোনার কারণে শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনায় এনে এবং সরকারের লকডাউন ঘোষণায় গত সাড়ে তিন মাস কার্যক্রম বন্ধ রাখা হয়।  তবে, বর্তমানে কার্যক্রম শুরু হলেও  নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা নিয়ে সংশয় রয়েছে। 

এর মধ্যে গত ১৪ জুলাই থেকে শুরু হয় বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমী নির্মাণ কার্যক্রম। এ বছরের জুনে কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে তিনমাস কার্যক্রম বন্ধ থাকার পর গত ১৫ দিন যাবৎ শুরু হয়েছে। অন্যদিকে ২০১৬ সালে শুরু হওয়া নারায়ণগঞ্জে আলীগঞ্জে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য ৮টি ১৫ তলা ভবনে ৬৭২ টি ফø্যাট নির্মাণ প্রকল্পের কার্যক্রম এ বছরের জুনে সমাপ্ত হওয়ার কথা থাকলেও বর্তমানে ১২৫০ ফুট দুটি ভবনের ১৫ তলা ভবনের ঢালাই কাজ চলছে। অন্যদিকে ১ হাজার বর্গফুট বিশিষ্ট ২টি, ৮০০ বর্গফুট ২টি ভবনের ফিনিশিং কাজ চলছে।  এছাড়া ৬৫০ বর্গফুট বিশিষ্ট ২টি ভবনের সার্ভিস পাইল ঢালাইয়ের প্রস্তুতি চলছে।
 
নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, আমাদের বর্তমানে ৩৬ টি প্রকল্প চলমান রয়েছে। করোনার কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিলো প্রকল্পগুলোর কার্যক্রম। তবে বর্তমানে প্রতিটি প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরো বলেন, করোনাভাইরাস নিঃসন্দেহে আমাদের অনেক পিছিয়ে দিয়েছে। এতে সময়ের সাথে ব্যয়ের পরিমাণও বাড়তে পারে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন