এবার করোনা ভাইরাসের সংক্রমনের দিক বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলকে ৩টি জোনে ভাগ করা হয়েছে। এসব জোনের নাম হবে ‘রেড জোন’,‘ইয়েলো জোন’ ও ‘গ্রিন জোন’। রেডজোন ঘোষনা হতে পারে নারায়ণগঞ্জ জেলা।
সূত্র জানায়, যেসব এলাকায় করোনা বেশি সংক্রমিত হবে, সেই এলাকাগুলোকে কয়েক দিনের জন্য বন্ধ রাখা হতে পারে। অবশ্য বিশেষজ্ঞরা যেভাবে পরামর্শ দেবেন, সেভাবেই কাজ করা হবে। এই জোনগুলোকে চিহ্নিত করে পরবর্তী সময়ে ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সরকার।
সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে উচ্চ পর্যায়ের সভায় এসব সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা পরীক্ষার বৃদ্ধির সাথে সাথে সংক্রমণও বাড়ছে। সে দিক বিবেচনায় রেড জোন,ইয়েলো জোন ও গ্রিন জোন চিহ্নিত করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল। এই জোনগুলোর মধ্যে রেড জোনকে কীভাবে গ্রিন জোন করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন,এখনো জোন করা হয়নি। ঢাকা,নারায়াণগঞ্জ,গাজীপুর ও চট্টগ্রামে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। যদি কোনো জোন রেড হয় তবে এই জেলাগুলোকে করা হবে। প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে।
এখন কর্মপরিকল্পনা তৈরি করা হবে। সে বিষয় নিয়ে নীতিগতভাবে আলোচনা হয়েছে। এখন সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়া হবে। পরিকল্পনা সকলের সম্বন্বিত চেষ্টায় বাস্তবায়ন করা হবে।
সূত্র জানায়, যেসব এলাকায় করোনা বেশি সংক্রমিত হবে, সেই এলাকাগুলোকে কয়েক দিনের জন্য বন্ধ রাখা হতে পারে। অবশ্য বিশেষজ্ঞরা যেভাবে পরামর্শ দেবেন, সেভাবেই কাজ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস,উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম,প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস,স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ প্রমুখ।


