Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ৮৪ দিনে করোনায় আক্রান্ত ২ হাজার ৭৮৮, সুস্থ ৭৬৬

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জুন ২০২০, ০৬:০০ পিএম

নারায়ণগঞ্জে ৮৪ দিনে করোনায় আক্রান্ত ২ হাজার ৭৮৮, সুস্থ ৭৬৬
Swapno

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলছে। গত ১০ দিনে করোনায় আক্রান্ত রোগীর সুস্থ হওয়ার চেয়ে আক্রান্ত হওয়ার সংখ্যা ৩ গুণ। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা মাত্রাতিরিক্তি হারে বেড়েই চলছে। 

 

জেলা স্বাস্থ্যবিভাগের সূত্র অনুযায়ী ৮ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত ৮৪ দিনে জেলায় ২ হাজার ৭৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত মাত্র ১০ দিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৯১০ জন। এসময়ে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৪ জন এবং সুস্থ হয়েছেন ২৪৪ জন। এদিকে, গত ২৪ ঘন্টায় (রোববার) জেলায় ১০৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩ জন।

 

রোববার (৩১ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৪ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৩ জন এবং সুস্থ হয়েছেন ৩০ জন। জেলায় এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৭৮৮ জন। মোট মৃত্যু হয়েছে ৮০ জনের এবং সুস্থ হয়েছেন ৭৬৬ জন।

 

জেলা স্বাস্থ্যবিভাগের সূত্র অনুযায়ী ৩০ মে ১৫২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছেন ১২ জন। এসময়ে কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। ২৯ মে ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২ জন। এইদিন সুস্থ হয়েছেন ১৩ জন।

 

২৮ মে ৬৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছেন ১৩ জন। এইদিন কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।  ২৭ মে ৫৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩ জন। এসময়ে কেউ সুস্থ হয়নি।  

 

২৬ মে মাত্রাতিরিক্ত হারে ১৪৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এসময়ে কোন মৃত্যু ও সুস্থ হওয়ার সংবাদ পাওয়া যায়নি। ২৫ মে ১২১ জন করোনায় আক্রান্ত হয়। এসময়ে কেউ মারা যায়নি তবে সুস্থ হয়েছে ৫ জন। ২৪ মে ১৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২ জন। এই দিন সুস্থ হয়েছেন ২৫ জন। ২৩ মে ৫৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এসময়ে মারা গেছেন ১ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ জন। ২২ মে ৩৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩ জন। এসময়ে সুস্থ হয়েছেন ৯৪ জন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন