Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জে ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৭ জন, এক জনের মৃত্যু

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১২ মে ২০২০, ০৭:২৭ পিএম

না’গঞ্জে ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৭ জন, এক জনের মৃত্যু
Swapno

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরো এক জনের মৃত্যু হয়েছে।এতে মোট মৃত্যু হল ৫৭ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭ জন।

 

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৭৫ জন। গত চব্বিশ ঘন্টায় আরো ২৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৬০ জন।  


নতুন আক্রান্ত হওয়া ৪৭ জনের মধ্যে ২৫ জন রুপগঞ্জ উপজেলার বাসিন্দা। এছাড়া নারায়ণগঞ্জ সদর উপজেলার ৫ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৮ জন, সোনারগাঁয়ের ৬ জন এবং আড়াইহাজারে ৩ জন আক্রান্ত হয়েছেন। মারা যাওয়া এক জন ৬৫ বছর বয়সী পুরুষ। সে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জে আইএসপিআর ঘোষিত লকডাউনের আজ ৩৫ তম দিন।   


জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জেলায় সর্বমোট ১৩৭৫ জন আক্রান্তের মধ্যে ৭০৭ জন এবং মারা যাওয়া ৫৬ জনের মধ্যে ৪০ জন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা এলাকায় আক্রান্ত ৪৮০ জন।

 

এরমধ্যে মারা গেছেন ১৩ জন। সোনারগাঁ উপজেলায় আক্রান্ত ৬০ জনের মধ্যে মারা গেছেন ২ জন। আড়াইহাজার উপজেলার আক্রান্ত ৩৮ জনের মধ্যে কেউ মারা যাননি। বন্দর উপজেলায় আক্রান্ত ২৯ জনের মধ্যে মারা গেছেন ১ জন এবং রুপগঞ্জ উপজেলা এলাকায় আক্রান্ত ৬১ জনের মধ্যে মারা গেছেন ১ জন। জেলায় আজ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬০ জন।


নারায়ণগঞ্জ থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৫০৩১ জনের। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯৯ জনের। গত ২৯ এপ্রিল জেলার রুপগঞ্জে গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাব উদ্বোধনের পর সেখানে নমুনা সংগ্রহ ও পরীক্ষা চলছে।

 

১১ মে সকাল পর্যন্ত সেখানে ১২৯৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৬৬ জনের এবং পরীক্ষা করা হয়েছিল ১৬৩ টি নমুনা। 


গত ৬ মে থেকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে পিসিআর ল্যাব চালু হয়েছে। সেখানে নমুনা সংগ্রহ ও পরীক্ষা চলছে। ১১ মে সকাল পর্যন্ত এই ল্যাবে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২২টি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন