Logo
Logo
×

বিশেষ সংবাদ

না.গঞ্জের স্বাস্থ্য সেবা নতুন করে ভাবাচ্ছে : শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ মে ২০২০, ০৪:৩৮ পিএম

না.গঞ্জের স্বাস্থ্য সেবা নতুন করে ভাবাচ্ছে : শামীম ওসমান
Swapno

নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আমাদের স্বাস্থ্য সেবা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা আমাদের নতুন করে ভাবাচ্ছে। নারায়ণগঞ্জে ২৫ লক্ষ মানুষ কাজ করেন। লকডাউন দেয়ার পর নারায়ণগঞ্জের মানুষ সেটা গুরুত্বের সাথে নেয়নি।

 

আক্রান্তের সংখ্যা কম হওয়ায় মানুষ এটার গুরুত্বটা বুঝে উঠতে পারে নাই। নারায়ণগঞ্জে করোনা প্রকোপ বাড়ার সাথে সাথে আমি সিটি করপোরেশন মেয়রের কাছে ম্যাসেজ করেছিলাম। দেখলাম যে কেউ আগাচ্ছেন না।

 

সোমবার বিকেলে একটি বেসরকারি চ্যানেলের লাইভ টক-শোতে তিনি এই কথা বলেন। সাংবাদিক সেলিম ওমরাও খানের সঞ্চালনায় আরও যুক্ত হয়েছিলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম, বিএমএদর দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. শেখ শহীদ উল্লাহ।


টকশোতে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের ব্যাপারে সরকার সতর্ক ছিল। কিন্তু লকডাউন যখন হলো অনেকের কাছে মনে হলো,এটা একটা ছুটির খেলা। আমি আমার ছেলেদের নামালাম।

 

নামানোর পরে যেই ছেলেগুলো মানুষদেরকে ঘরে রাখার কাজ করছিল তাদের নিয়ে লোকাল পত্রিকাগুলোতে একটা ব্লেম গেইম খেলে দেওয়া হলো। নারায়ণগঞ্জে প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সবাই যার যার দায়িত্ব পালন করেছেন। কিন্তু মানুষ এই ব্যাপারটাকে গুরুত্বের সাথে নেয়নি। তারা হয়ত ভেবেছিলো এটা আর বাড়বে না।


তিনি আরো বলেন,নারায়ণগঞ্জে টেস্ট হচ্ছিল না। কোর কমিটির মিটিংয়ে সিটি করপোরেশন বললেন যে, তাদের ডাক্তাররা এই কাজটা করতে পারবেন না। সিভিল সার্জন বললেন,আমি এখন কী করবো ? আমি বললাম,কী করবেন না সেটা এখন বিষয় না,কী করতে হবে সে বিষয়টা বলেন।

 

আমরা পপুলার, মেডিনোভা এরকম ল্যাবগুলোর সাথে কথা বললাম। নারায়ণগঞ্জে ডাক্তারদের সংগঠন স্বাচিপ, বিএমএ এগিয়ে আসলো। ৪ জন স্যম্পল কালেক্টর আর অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিলাম। স্যাম্পল যখন কালেক্ট করা শুরু হলো আমরা বুঝতে পারলাম রোগের হারটা কেমন।


পরিবার, দল ও নারায়ণগঞ্জের সাংবাদিকদের থেকে সহযোগিতা পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা গিয়ে গিয়ে দেখছে কোথায় খাদ্য সহায়তা পৌছায় নাই। তারা হয়ত সহায়তা করতে পারছেন না কিন্তু তারা আমাদেরকে বলছেন বা অন্যদের জানাচ্ছেন। ভয় পাওয়ার কিছু নাই। আমরা এই অবস্থা কাটিয়ে উঠবো। শুধু ঠান্ডা মাথায় একটু চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া দরকার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন