লকডাউন অলিখিতভাবে শিথিল। খুলেছে গার্মেন্টস, মসজিদ। বাকি ছিল মার্কেট। তাও খুলে দেয়া হয়েছে। সবকিছু খুলে দেয়ায় কেটে গেছে সাধারণ মানুষের করোনা ভীতি। মানুষ ভাবছে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। করোনাতে তেমন কিছুই হবেনা। মুখে মাস্ক পরলে এবং সাবান দিয়ে হাত ধুলেই সব সমস্যা সমাধান। মার্কেট খুলে দেয়ার পর থেকে মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসতে শুরু করেছে।
শহরে বাড়ছে মানুষের পদচারণা। একজনের দেখাদেখি আরেকজন বাইরে বের হয়ে আসছেন। করোনায় ভীতু মানুষগুলো হয়ে উঠছে সাহসী। বাড়ছে তাদের সাহসী পদচারণা। এতেকরে পরিস্থিতি যে ভয়াবহতার দিকে যাচ্ছে- সেদিকটায় সবাই বেখবর। কিন্তু প্রমাদ গুণছেন বিশ্লেষকরা। দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৭ মার্চ নারায়ণগঞ্জ ও মাদারীপুরের শিবচরে।
পরে ঢাকার বাসাবো, টোলারবাগসহ ঢাকার বাইরে প্রায় সব জেলায় ছড়িয়ে পরে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কর্তৃক নারায়ণগঞ্জকে করোনার হট স্পট ঘোষণা করা হয়েছে। গত ৭ এপ্রিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে।
এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে এই অবরুদ্ধ ঘোষণা কার্যকর করা হবে। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য ইত্যাদি এর আওতাবর্হিভূত থাকবে। লকডাউন আনুষ্ঠানিকভাবে উঠিয়ে না নিলেও গত ১০ মে থেকে শর্ত মেনে সারা দেশের দোকান পাট, শপিংমলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।
ফলে কার্যত নারায়ণগঞ্জ শহরে এখন লকডাউন বলতে কিছুই নেই বলে মনে করেন বোদ্ধামহল। তাদের মতে, মার্কেট খুলে দেয়ার পর থেকেই শুরু হয়েছে করোনায় ভীতু মানুষের সাহসী পদচারণা। প্রায় দুইমাস বন্ধ থাকার পর মানুষ মুক্তির স্বাদ নিচ্ছে। শুধু গণপরিবহণ চলছেনা। নারায়ণগঞ্জ শহরের চাষাড়া, কালীরবাজার, ফলপট্টি, ডিআইটি ও নিতাইগঞ্জসহ সব জায়গায় সেই চিরচেনা দৃশ্য।
কেনাকাটা করতে বিভিন্ন মার্কেটে ছুটে আসছেন নারী ও শিশুসহ নানা বয়সী মানুষ। হাট-বাজার, মার্কেট রাস্তাঘাটে ভিড় বাড়ছে। শহরের শায়েস্তা খান সড়ক ও নবাব সিরাজউদ্দৌলা সড়ক রয়েছে হকারদের দখলে।
কিছু কিছু মার্কেটে জীবাণুমুক্তকরণ সুড়ঙ্গ (ডিসইনফেকশন টানেল), হ্যান্ড স্যানিটাইজিং কিংবা হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও অনেক মকের্েেট তা অর্পাপ্ততা ও অসচেতনতা লক্ষ্য করা গেছে। সকালের দিকে মার্কেট খোলার পর পর ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে। যার ৮০ শতাংশই নারী। তারা এখানে কেনাকাটা করতে এসে কোনো ধরনের শারীরিক দূরত্ব মানছেননা। গত ২ মে থেকে খুলে দেয়া হয়েছে পোশাক কারখানাগুলো।
গত ১০ মে নিয়ম না মেনে মার্কেটে ক্রেতা-বিক্রেতার সমাগম (ভিড়) থাকায় শহরের কালীর বাজারের ফ্রেন্ডস মার্কেট সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। মনে হচ্ছে করোনা দেশ থেকে বিদায় নিয়েছে। অথচ প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। গতকাল নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৭ জন। একই সময়ে জেলায় এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩২৮ জনে।
নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে প্রথমে বন্দরে এক নারীর মৃত্যু হয় গত ২ এপ্রিল। এরপর থেকেই শুরু হয় মৃত্যুর মিছিল। দীর্ঘ হচ্ছে লাশের সারি। গতকাল পর্যন্ত নারায়ণঞ্জে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন মাত্র ১৯ জন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৩৩ জন।
শুধু এখানেই শেষ নয় নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে মৃত্যুর সাথে সাথে মানুষের মানবতাও যেন মৃত্যু হয়েছে। দেওভোগ চেয়ারম্যান বাড়ি এলাকায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন গিটারিস্ট খাইরুল আলম হিরো। তার মৃত্যুর পর লাশটি ৯ ঘন্টা বাড়ির বাইরে পড়ে ছিল। লাশটিকে কেউ ছুঁয়েও দেখেনি। ভবনের সিঁড়িতেই পড়ে ছিল গলাচিপা এলাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ৭ তলা ভবনের মালিক খোকন সাহার মরদেহ।
করোনা আক্রান্ত ১৮ জন পরিবারের বাড়িতে ইটপাটকেল মারার ঘটনাও ঘটেছে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সর্বশেষ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে (করোনা বিশেষায়িত হাসপাতাল) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যাওয়া এক নারীর লাশ নেয়নি তার স্বজনরা।
নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় সবচেয়ে বেশি। এখানে আক্রান্ত হয়েছেন ৬৯৯ জন। এর পরেই রয়েছে সদর উপজেলা, এখানে আক্রান্ত ৪৭৫ জন।
তথ্য থেকে দেখা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা ও সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। খুলে দেওয়া মার্কেট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান এই দুটি এলাকার মধ্যে সবচেয়ে বেশি। তাছাড়া এখানে ঘণবসতিও বেশি। এমন ভয়বহ পরিস্থিতিতে এখানের মার্কেটসহ অন্যান্য ব্যবসা পতিষ্ঠান খুলে দেওয়াকে কিছুটা নির্দিষ্ট গন্ডির মধ্যে থাকা করোনাভাইরাসকে সম্পূর্ণ মুক্ত করে দেওয়ার সমিলিয়ে বলে মনে করেন সচেতনমহল।
এ ব্যপারে জনাতে চাইলে করোনা-দুর্যোগ উত্তরণ সমন্বয় কমিটির আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, এমন একটা সময় এ মার্কেট এবং পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হলো, যখন করোনা পরিস্থিহি খুবই ভয়াবহ অবস্থা। করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে যখন বৃদ্ধি পাচ্ছে তখন লক ডাউনের ক্ষেত্রে আরও বেশি কার্যকর না করে উল্টো কাজ করা হয়েছে।
প্রথমে গারর্মেন্টস খুলে দিয়ে এবং পরে এ মার্কেটগুলে খুলে দিয়ে সবচেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষ এখন যে হারে রাস্তায় বেড়িয়ে আসছে এটা এখন কোন দিকে যাবে সেটা হচ্ছে এখন আক্ষেপের বিষয়। বিষয়টা একবারেই অপরিকল্পিত এবং আত্মঘাতী একট সিদ্ধান্ত।
আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদ বলেন, শুরুতে যে গার্মেন্টস খুলে দেওয়া হলো এটা দেশের এবং দেশের বাইরের বিশেষজ্ঞরা বলেছেন উচিত হয়নি। শহরে এখন গণপরিবহন ছাড়া সবকিছুই পূর্বের অবস্থায় চলছে। তারপর দেকাগুলো খুলে দেওয়া এবং লক ডাউনের কঠোরতা এ মাসের শুরুর দিকে শিথিল করা হয়েছে। আমার কাছে মনে হয়, গার্মেন্টসগুলো খুলে দেওয়ার পর এই দৃষ্টিটা অন্যদিকে নেওয়ার জন্য এ কাজগুলো করা হয়েছে।
তিনি আরও বলেন, যেখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে সেখানে লকডাউনের কঠোরতা না করে এর শিথিলতা করা হয়েছে। করোনায় আক্রান্তের শুরু থেকে যেভাবে সচেতনতা এবং কঠোরতা ছিল সোট যদি ঈদ পর্যন্ত এবং এর পরে আরও কিছুদিন রাখা যেত তাহলে ভালো একট ফলাফল পাওয়া যেত।
আবার মার্কেটগুলো নারায়ণগঞ্জসহ করোনার হট স্পট অন্যান্য এলাকায় বন্ধ রাখা দরকার ছিল। তাহলে হয়তো আমরা এ মাসের শেষের দিকে একটা ভালো ফলাফল পেতাম। এ মাসের শেষের দিক থেকে এর ভয়াবহতা সবাই বুঝতে পারবে। এখন একমাত্র আল্লাহপাক যদি আমাদের রক্ষা না করে তাহলে আমদের এ ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার কোন উপায় নেই।
জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, মানুষেরা নিজেরা নিজেদের যদি করোনামুক্ত রাখতে না চায় তাহলে তা আরও ভয়াবহতার দিকে যাবে। এক্ষেত্রে আমি স্বস্ব এলাকার জনপ্রতিনিধি যারা আছেন তাদের আরও সহায়তা চাচ্ছি। তারা যেন আমাদের সাথে একাত্বতা হয়ে কাজ করেন। কারণ আইন-শৃঙ্খলা বাহিনী একা এটা মোকাবেলা করতে পারবেনা।
তাছাড়া সাধারণ জনগণ যারা আছেন তারা করোনা মোকাবেলায় সংশ্লিষ্ট হচ্ছেনা। এটা কিন্তু প্রসাশন বা আমদের একার সমস্যা না, এটা সবার সমস্যা। আপামর জনগণ যদি জেগে না উঠে তাহলে আমরা এ করোনাভাইরাস থেকে রক্ষা পাবনা। শুরুর দিকে প্রতিটা পাড়া মহল্লায় যেভাবে জেগে উঠেছিল এটা মোকাবেলায় এখন অনেকাংশে এট নাই। আমি অনুরোধ জানাবো আসুন সকলে মিলে আমরা এর প্রতিরোধ করি।
শায়েস্তা খান সড়ক ও নবাব সিরাজউদ্দৌলা সড়কের হকার বসার ষিয়ে জানতে চাইল তিনি বলেন, কালকে (রোববার) আমি যখন সিরাজ উদ্দৌলা রোড দিয়ে আসলাম তখন দেখলাম ছোট ছোট ভ্যানে করে অনেকে ফলমূল ও অন্যান্য জিনিস বিক্রি করছে। যখন আমদের সদস্যরা সেখানে যায় বা সড়কমুক্ত করতে অভিযান চালায় থখন তারা ভ্যানগাড়ি নিয়ে চলে যায়।
আবার যখন চলে আসে তখন তারা (হকাররা) আবার রাস্তা দখল করে বেচা-কেনা শুরু করে। তাদের (ক্রেতা-বিক্রেতা) মধ্যে কোন সচেতনতা দেখা যায় না। তাছাড়া আদমজী ইপিজেডে দেখলাম হাজার হাজার শ্রমিক বেড় হচ্ছে কোন স্বাস্থ্য বিধি না মেনে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি সবাইকে সচেতন করে করোনা মোকালোর জন্য।
জেলা করোনা ফোকাল পারসন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, শুরুর দিকে নারায়ণগঞ্জের করোনায় আক্রান্তরা ছিল শহরের কিছু নির্দিষ্ট জায়গায়, যেমন- চাষাঢ়া, জামতলা, আমলাপাড়া, নন্দীপাড়া, দেওভোগ বাপ্পিচত্বর শহীদনগর এসব এলাকায়। এখন কিন্তু এর ভয়াবহতা সব জায়গায় ছড়িয়ে পরেছে।
সিদ্ধিরগঞ্জ, জালকুরি, দেলপাড়া, ধর্মগঞ্জ এসব এলাকায় এখন আনেকেই আক্রান্ত হচ্ছে। এর বাইরে সোনারগা,ঁ আড়াইহাজার, বন্দর এসব এলাকাতেও করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি এখন আরও ভয়াবহতার দিকে যাচ্ছে। যদিও করোনাভাইরাসের শুরু থেকেই নারায়ণগঞ্জ ভয়াবহ অবস্থার মধ্যে আছে।
জনসাধারণনের সচেতনতার কথা উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থায় সর্বস্তরের জনসাধারণকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। মার্কেটে বা রাস্তায় যদি তাদের যেতে হয়, সেক্ষেত্রে যথাযত স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এখন যদিজন সাধারণ সচেতন না হয় তাহলে আমদের এ করোনা পরিস্থিতি মোকাবেলা করা খুবই কঠিন হবে।
কোনো কারণে যদি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা না হয় তাহলে পরিস্থিতি খুবই ভয়াবহতার দিকে চলে যবে। আমরা আশা করেছিলাম করোনায় আক্রান্তের সংখ্যা আরও কমবে কিন্তু সেট হয়নি। এ পর্যায়ে এসে যদি আমরা বা জনগণ সচেতন না হই তাহলে কী পরিস্থিতি হবে সেটা আল্লাহপাক ছাড়া কেউ বলতে পারবেনা।
আক্রন্তরে দিক থেকে পিছিয়ে নেই জেলার অন্যান্য উপজেলাগুলো। করোনাভাইরাসে বন্দর উপজেলায় ২৯, আড়াইহাজারে ৩৫, সোনারগাঁয়ে ৫৪ ও রূপগঞ্জে ৩৬ জন আক্রান্ত হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৩৯ জন, সদরে ১৩, বন্দরে ১, রূপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন।
জেলায় এই পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৩৩ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৮৯ জন, সদর উপজেলার ২৯ জন, রূপগঞ্জের ১ জন, বন্দরে ২ জন, সোনারগাঁয়ে ২ জন ও আড়াইহাজারের ১০ জন।
গতকাল পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৬৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১৮ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ১ হাজার ১২৩, সদর উপজেলায় ২ হাজার ১৭০, বন্দরে ৩০৩, আড়াইহাজারে ৪৫৬, সোনারগাঁয়ে ২৮৩ এবং রূপগঞ্জে ২৯৭ জনের।


