Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ থেকে মুক্ত আরো ৭১ কয়েদি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ মে ২০২০, ১১:০৫ পিএম

নারায়ণগঞ্জ থেকে মুক্ত আরো ৭১ কয়েদি
Swapno

নারায়ণগঞ্জে করোনাভাইরাস পরিস্থিতিতে বিশেষ বিবেচনায় সাজাপ্রাপ্ত আরো ৭১ কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। এনিয়ে  মোট ৭৬ জন কয়েদিকে মুক্তি দেওয়া হলো। সোমবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ।

 

সুভাষ কুমার ঘোষ জানান, করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুয়ায়ী আমরা নারায়ণগঞ্জ থেকে ২০৫ জন বন্দীর মুক্তির প্রস্তাব পাঠিয়েছিলাম। তাদের মধ্যে লঘু অপরাধের ৭৬ জনের মুক্ত করার নির্দেশনা পেয়েছি। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি নতুন ৭১ জন কয়েদিকে মুক্ত করা হয়েছে। মুক্ত বন্দিদের মধ্যে তিন মাস থেকে এক বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। এর পূর্বে ৪ জনকে মুক্ত করা হয়েছে। মোট ৭৬ জনকে জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।


ডেপুটি জেলার তানিয়া এ বিষয়ে বলেন, জেলা কারাগার থেকে মোট ৭৬ জন কয়েদিকে মুক্ত করা হয়েছে। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী সবধরনের স্বাস্থ্য সুরক্ষা মানা হচ্ছে। নতুন কয়েদিদের কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন