Logo
Logo
×

বিশেষ সংবাদ

ওসমান পরিবারে নতুন অতিথির আগমন, দোয়া চাইলেন সেলিম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২০, ১১:০৩ পিএম

ওসমান পরিবারে নতুন অতিথির আগমন, দোয়া চাইলেন সেলিম ওসমান
Swapno

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার ওসমান পরিবারে আগমন ঘটেছে নতুন অতিথির। নারায়ণগঞ্জের গণমানুষের নেতা প্রয়াত সাংসদ নাসিম ওসমানের দ্বিতীয় কন্যা আফরিন ওসমানের ঘরে পুত্র সন্তানের জন্ম হয়েছে।

 

সোমবার (১১ মে) রাত সাড়ে ৯টা ঢাকার স্কয়ার হাসপাতালে আফরিন ওসমানের দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান আফরিন ওসমান ও তার নবাগত সন্তানের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

 

উল্লেখ্য প্রয়াত নাসিম ওসমানের ছোট মেয়ে আফরিন ওসমান বন্দর এলাকার পুত্রবধূ। বন্দরের মদনগঞ্জের শান্তিনগর এলাকার মৃত সিরাজুল ইসলাম নিলুর ছেলে ইফতেখারুল ইসলামের স্ত্রী। ইফতেখারুল ঢাকা মেট্রোপলেটিন পুলিশে যাত্রাবাড়ী থানায় এসি হিসেবে কর্মরত রয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন