Logo
Logo
×

বিশেষ সংবাদ

কেউ সামাজিক বিধি মানছেনা হতাশ নগরমাতা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২০, ১২:৩৯ পিএম

কেউ সামাজিক বিধি মানছেনা হতাশ নগরমাতা
Swapno

কেউ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে চাচ্ছে না উল্লেখ করে নাসিক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জে দোকানপাট সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে। কিন্তু কীভাবে সামাজিক দূরত্ব রক্ষা করা হবে, কীভাবে মানুষকে রক্ষা করবো সেটা আমার বোধগম্য নয়।

 

এখন উপরওয়ালা আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার বাইরে কিছু করার আছে কিনা তা আমার জানা নেই। রোববার দুপুরে নগর ভবনে গণমাধ্যমকর্মীদের  উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। 


মেয়র আইভী বক্তব্যে বলেন, সিটি কর্পোরেশনের অন্যান্য কাজের পাশপাশি সম্প্রতি পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গজীর সহায়তায় ব্র্যাকের উদ্যোগে দু’টি নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। আমরা প্রতিদিনই নমুনা সংগ্রহ করছি।  কিন্তু কয়েকদিন যাবত আমরা ঠিক মত রিপোর্ট পাচ্ছি না।

 

এ নিয়ে অনেক অভিযোগ এসেছে। ফুটপাত প্রসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে মেয়র বলেন,ফুটপাতে কিন্তু দশ থেকে বিশজন লোক গিয়ে দাড়ায়। এটা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

 

করোনায় ঘর বন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ প্রসঙ্গে মেয়র বলেন, সিটি কর্পোরেশনে সরকার কর্তৃক যে ত্রাণ পাঠানো হয়েছে তার বিতরণ কার্যক্রম চলছে। কাউন্সিলরা একদম রুট লেভলের মানুষের মাঝে ত্রাণ পৌছে দিচ্ছে।

 

সরকারের কাছে ১ লাখ কুইক রেসপন্স (কিউআর) কার্ডের আবেদন করেছিলাম। প্রাথমিকভাবে সরকার থেকে আমাদের ৫০ হাজার কিউআর কার্ড দেয়া হয়েছে। আগামীতে হয়তো আরো দেয়া হবে। কাউন্সিলররা কার্ডের ডিটেইল জমা দিয়েছে আপলোডিং এর প্রক্রিয়া চলছে।


তিনি আরো বলেন, মৃতের সৎকারের জন্য সিটি কর্পোরেশনের লোকজন কাজ করে যাচ্ছে। সৎকার কাজে নিয়োজিতদের বাধ্যতামূল্যক কবরস্থান ও শ্মশানে থাকতেই হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন