Logo
Logo
×

বিশেষ সংবাদ

খানপুর পিসিআর ল্যাবে করোনা টেস্টে ৯০ জনে ২২ জন পজেটিভ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ মে ২০২০, ০৬:০৫ পিএম

খানপুর পিসিআর ল্যাবে করোনা টেস্টে ৯০ জনে ২২ জন পজেটিভ
Swapno

নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে গত শনিবার নেয়া ৯০ জনের করোনা ভাইরাস নমুনা পরীক্ষার রিপোর্টে এ ২২ জনের শরীরে এ ভাইরাসের উপসর্গ পাওয়া গেছে। গতকাল রোববার ৯৬ জনের শরীর থেকে নমুনা পরীক্ষার জন্য সেম্পল নেয়া হয়েছে। আজ সোমবার সকালে এই রিপোর্ট দেওয়া হবে।

 

পিসিআর ল্যাব উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ২২৮ জনের করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়। তারমধ্যে ৪৭ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। এমন তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালের চিকিৎসক ইফতেরখার উদ্দিন সাগর। 


এদিকে, পিসিআর ল্যাব উদ্বোধনের পর থেকেই নমুনা দিতে মানুষের ভীড় জমছে এই হাসপাতালে। গতকাল ৯৬ জনের শরীর থেকে করোনার সেম্পল নেয়া হয়েছে। কিন্তু প্রতিদিন ৯০ জনের বেশী নমুনা সংগ্রহ করা হয়না। তারপরও অতিরিক্ত ৬ জনের সেম্পল নেয়া হয়।  গতকাল দেখাগেছে, সামাজিক দূরত্ব বজায় রেখেই নমুনা দিতে দেখাগেছে। 


উল্লেখ্য, গত ৬ মে (বুধবার) নারায়ণগঞ্জের খানপুর ৩’শ শয্যা বিশিষ্ট করোনা রোগীদের জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। পিসি আর ল্যাব উদ্বোধনের পর থেকেই ভীড় জমে এই হাসপাতালে। গত বৃহস্পতিবার ৭৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এই রির্পোট আজ পাওয়া যাবে বলে জানাগেছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন