Logo
Logo
×

বিশেষ সংবাদ

ভালো নেই রিক্সা চালকরা !

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ মে ২০২০, ০২:৪৪ পিএম

ভালো নেই রিক্সা চালকরা !
Swapno

রিক্সার শহর নারায়ণগঞ্জ। জেলার প্রতিটি থানা এলাকার অলিগলিতে যে বাহনটি সাধারণ মানুষ বেশি ব্যবহার করে সে বাহনটি হলো রিক্সা। হতদরিদ্র এই মানুষগুলোর খোঁজ কেউ নেয়না বললেই চলে। সমাজে ও মানুষের কাছে এই মানুষগুলো হতদরিদ্র মানুষের ক্যাটাগরিতে পড়ে।


করোনা ভাইরাসের কারণে এই শ্রেণীর মানুষের কষ্ট জেনো পিছু ছাড়ছে না। অন্য জেলার ভোটার হওয়ার কারণে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাভিত্তিক  ত্রাণ সহায়তা  থেকে বঞ্চিত এই মানুষগুলো। 


জীবন জীবীকার তাগিদে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নারায়ণগঞ্জে ছুটে আসে অসহায় মানুষ। এই জেলাটি শিল্প সমৃদ্ধ। এই জেলায় যারা গার্মেন্টস সেবক্টরে চাকুরী পায়না তারা পেশা হিসেবে বেছে নেয় রিক্সা চালনাকে। এই জনগোষ্ঠীর খোঁজ নিতে জেনো কেউ নেই ! যেখানেই ত্রাণ দেয়া হয়  ভোটার আইডি না থাকার কারণে এই মানুষগুলো ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। 


শনিবার দুপুরে কথা হয় শহরে আমলা পাড়া এলাকার একজন রিক্সা চালকের সাথে। তিনি জানান, গত কয়েকদিন যাবৎ পরিবারে  দৈনদশা চলছে। রাস্তায় লোক সমাগম কম। তাই চাহিদা মতো যাত্রীও পাচ্ছেন না।  আগে যেখানে একজন যাত্রীকে ৫০ টাকা দিয়ে তার গন্তব্যে নিয়ে যাওয়া যেত, এখন সেখানে ৩০ টাকা হলেই নিয়ে যাচ্ছেন। 


সড়কে রিক্সার সংখ্যা বেশি হলেও যাত্রীর সংখ্যা কম। তাই আয়ও আগের মতো নেই। অপরদিকে, রিক্সার মালিকদের  রিক্সা চালানো বাবদ যে টাকা দেয়ার কথা তার চাইতেও তারা এখন কম টাকা নিচ্ছেন। তারপরও চাহিদা মতো টাকা তারা  উপার্জণ করতে পারছে না এই শহরে। 


শহরের চাষাঢ়ার মোড়ে কথা হয়  পঞ্চাশোর্ধ রিক্সা চালক জব্বার মিয়ার সাথে। তিন জানান, তার স্ত্রী ও একজন কন্যা সন্তান নিয়ে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় বসবাস করেন। করোনার পর থেকে কয়েকদিন না খেয়ে ছিল। ঘর থেকে বাহির হতে পারেননি তিনি। বেশ কয়েকদিন পানি খেয়ে আর বিস্কুট খেয়ে  বেঁচে আছেন।  


লকডাউনের মধ্যেই একদিন রাতের বেলা শিবু মার্কেট এলাকায় তিনি খাবারের খোঁজে এসেছিলেন। এ সময় একজন ব্যাক্তি রাতের বেলা বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞেস করেছিলেন তাকে। তার ঘরে খাবার নেই শুনে ঐ ব্যক্তি ৫ কেজি চাউল কিছু পেঁয়াজ,লবন ও আলু কিনে দিয়েছিলেন। 


সেগুলো দিয়ে কয়েকদিন চলেছিল। এরপর আর উপায় না পেয়ে রিক্সার গ্যারেজের মালিককে বলে রিক্সা বের করেছিলেন। লক ডাউনের মধ্যেও এলাকায় রিক্সা চালিয়ে কোন রকমে খেয়ে বেঁচে আছেন। 


তিনি আরো জানান,দক্ষিন সস্তাপুর এলাকায় কেউ কোনভাবে তাকে সাহায্য করেনি। ইউনিয়ন পরিষদ থেকে সরকারী যে ত্রাণ দেয়া হয়েছিল তা স্থানীয় ভোটার আইডি না থাকার কারণে কেউ তাকে ত্রাণ দেয়নি। তাই কোন উপায় না পেয়েই তিনি রিক্সা চালাচ্ছেন। দিন শেষে যা উপার্জন হয় তা দিয়েই  তিনি সংসারের জন্য যৎ সামান্য নিয়ে বাসায় ফেরেন।


এ ব্যাপারে সদর উপজেলা রিক্সা চালক শ্রমিক  ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক হাওলাদারে বলেন,আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে রিক্সা শ্রমিকদের সাহায্য সহযোগীতা করার চেষ্টা করেছি।


শহর ও শহর তলীতে কয়েক হাজার রিক্সা চালক রয়েছে। প্রতিটি এলাকার রিক্সা মালিকরা যদি এক হয়ে রিক্সা চালকদের ত্রাণ সহায়তা দিতো তাহলে ভালো হতো।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন