করোনায় বন্দিদশা। এই দশাকে রাহু দশা বল্লেও অতুক্তি হবে না। যেখানে ছিল প্রাণ,সেখানে আজ স্থবির। শুধু থমকে যাওয়াই নয়। অদৃশ্য শত্রুকে ঠেকানোর জেনো মোক্ষম কোন অস্ত্রও নেই ! একদিকে বন্দী দশা অপরদিকে পেটে ক্ষুধার অগ্নিদাহ। সব কিছু মিলিয়ে বিত্তবানদের চাইতে হতদরিদ্ররা বেশি টের পাচ্ছেন করোনায় কেমন যাচ্ছে বন্দি দশার জীবন।
এই দশা থেকে মুক্তি কবে মিলবে তার কোন নির্দিষ্ট সীমা রেখা নেই। নারায়ণগঞ্জে ঘর বন্দী মানুষ জেনো বন্দি খাঁচার পাখির মতোই ছটফট করছে। তবুও আশায় বুক বাঁধছে মানুষ। মুক্তি পাবে বন্দী দশা থেকে কোন একদিন । আশার বানী শুনবে কোন এক ভোরের আলোয়।
পরিতোষ,প্রেম, পূর্ণতা,পুলক,উল্লাস,আহ্লাদ ইত্যাদির একক,একাধিক বা সম্মিলিত অণুভুতিকে আনন্দ বা সুখ বলে। আনন্দ পরিমাপ করা খুবই কষ্ট সাধ্য। তবুও মানুষের আনন্দ মুক্তিতে। নারায়ণগঞ্জে গত ২ মার্চ প্রথমে করোনা রোগী সনাক্ত হয়। এরপর থেকে ঘর বন্দি হতে থাকে মানুষ। একসময় পুরো জেলাকে লক ডাউন করে দেয়া হয়। মানুষ হয় ঘর বন্দি।
হতদরিদ্র মানুষের কর্মসংস্থান কমে আসে। একটু একটু করে মানুষের মনে ভর করে করোনার ভয়। এই অদৃশ্য শত্রুর থেকে জেনো মুক্তি নেই কারোরই। শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত এক ছাদের নিচে সব যবুথবু হয়ে বসে মুক্তির দিন ক্ষন গুনছে। তবে এই মুক্তির কোন ক্ষণ বা সময় নেই জেনো।
শুক্রবার কথা হয় ফতুল্লার একজন রিক্সা চালকের সাথে। তিনি জানান,তার গ্রামের বাড়ি বরিশালে। পরিবারে ২ ছেলে ১ মেয়েকে নিয়ে তিনি ফতুল্লা শাহজাহান রোলিং মিল এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। বেশ কয়েক বছর আগে তার দুই ছেলে ও মেয়ে গার্মেন্টসে চাকুরী শুরু করে। ভালোই চলছিল সংসার। কিন্তু হঠাৎ করেই করোনার কারণে তার সন্তানদের গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
কয়েকদিন জমানো কিছু টাকা থেকে জীবন চলে ৫ জনের সংসার। কিন্তু এরপর আর ঘরে বসে থাকতে পারেনি তিনি। ছেলেরা কষ্টের কাজ করতে পারেনা। তাই তিনিই পরিবারের সদস্যদের মুখে কিছু খাবার তুলে দিতে বাড়ির পাশের একটি গ্যারেজ থেকে রিক্সা নিয়ে বেড়িয়েছেন। রাস্তায় নেমেছেন,কিন্তু প্রয়োজনের তুলনায় জনসমাগম না থাকায় আয়ও তেমন নেই। কবে আবার গার্মেন্টস প্রতিষ্ঠান খুলবে তা নিয়েও তিনি চিন্তিত বলে জানালেন।
কয়েক দিন আগে একজন স্কুল শিক্ষকের সাথে কথা হয়। তিনি জানালেন,তাঁর স্কুলের বেতনের পাশাপাশি ছিল বেশ কয়েকটি টিউশনি। কিন্তু করোনার প্রভাবে টিউশনি নেই। অপরদিকে টিউশন বাড়িতে যাওয়ারও নিষেধাজ্ঞা রয়েছে। তাই দুই মাস যাবৎ কষ্টেই চলছে তার সংসার।
তিনি আরো জানালেন, ‘ঘুরে ফিরে তিনি বাসায় রয়েছেন’। যে মানুষটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতেন নিজের কর্ম নিয়ে সে মানুষটি এখন ঘর বন্দি। এ জেনো বেঁেচ থেকে মরে যাওয়ার মতো একটি বিষয় এমনটিই জানালেন তিনি।
করোনা পরিস্থিতিতে পুলিশের এক কর্মকর্তা বলেন, করোনার আগে নিজের ডিউটি শেষে পরিবার পরিজন নিয়ে বাড়ি থেকে বের হওয়া যেতো। পরিবার পরিজন নিয়ে ঘুরাফেরা করা যেতো। অনেক সময় পরিচিতজনদেরন সাথে করা যেতো আড্ডাবাজী। কিন্তু এখন আর তা হচ্ছে না। সারাদিন নিজের কর্তব্য কাজ শেষ করে আবার ঘর বন্দি হতে হয়। বন্দি দশা থেকে কবে নাগাদ মুক্তি পাবেন এর প্রহর গুনছেন বলেও জানান তিনি।
করোনা পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সারাদেশ লক ডাউনের ঘোষণা দেয়া হলেও এখন কিছুটা শিথিল বলা যেতে পারে। আগামীকাল থেকে স্বল্প পরিসরে মার্কেট ও শপিংমল খোলা হবে। কিন্তু এবারের রমজান শেষে ঈদের কেনা কাটা নিয়ে মধ্যবিত্ত পরিবারের মধ্যে নেই কোন প্রস্ততী। মুক্তির স্বাধ পেতে মানব হৃদয়ে সব সময় আকুলতা থাকে।
এ আকুলতা এখন বাংলার প্রতিটি ঘরে। মানুষ আশায় বুকবাঁধে আবার পথে প্রান্তরে,সড়কে জমবে মানুষের আড্ডা। কোলাহলে ভরে উঠবে মাঠ-ঘাট। গাড়ির হর্ণের শব্দ জানান দেবে করোনাকে জয় করে মানুষের মুখেই ধ্বণিত হচ্ছে ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপড়ে নাই’।


