Logo
Logo
×

বিশেষ সংবাদ

কোভিড-১৯

না’গঞ্জে ৪৮ ঘন্টায় কেউ মারা যাননি, মোট আক্রান্ত ১১৬২

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৮ মে ২০২০, ০৭:৩০ পিএম

না’গঞ্জে ৪৮ ঘন্টায় কেউ মারা যাননি, মোট আক্রান্ত ১১৬২
Swapno

গত ৪৮ ঘন্টায় নতুন কেউ মারা যাননি এবং গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে ২ জন নারায়ণগঞ্জ মহানগরীর এবং ৪ জন সদর থানা এলাকার বাসিন্দা। আজ শুক্রবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত মানুষের সংখ্যা পৌঁছেছে ১১৬২ জনে আর মারা গেছেন ৫২ জন। 

এপর্যন্ত আক্রান্তের মধ্যে ৬৪৩ জন এবং মারা যাওয়াদের মধ্যে ৩৭ জনই  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। আক্রান্তদের ৫৫ দশমিক ৩৩ ভাগ এবং মারা যাওয়াদের ৭১ দশমিক ১৫ ভাগই হচ্ছে নারায়ণগঞ্জ নগরীর বাসিন্দা। এমন পরিস্থিতিতেও নারায়ণগঞ্জ নগরীসহ পুরো জেলা থেকে লকডাউন প্রায় উধাও হয়েগেছে।

জেলায় মহামারির দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমিত নারায়ণগঞ্জ সদর থানা এলাকার মানুষ। এই এলাকায় এ পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত সনাক্ত হয়েছেন ৩৯৪ জন। এরমধ্যে মারা গেছেন ১১ জন। এরপরেই যথাক্রমে রয়েছে সোনারগাঁ, আড়াইহাজার, বন্দর এবং রুপগঞ্জ উপজেলা এলাকা। 

এদিকে গত ২৯ এপ্রিল জেলার রুপগঞ্জে গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাব উদ্বোধনের পর সেখানে নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু হয়েছে। 

নারায়ণগঞ্জ তিনশ’ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নমুনা পরীক্ষায় পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। সেটি গত ৬ মে উদ্বোধন করা হয়েছে। সেখানেও নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু হয়েছে। হাসপাতালটি কোভিড-১৯ রোগিদের চিকিৎসার জন্য আগেই নির্ধারন করা হয়েছে। 

এছাড়াও সিদ্ধিরগঞ্জে সাজেদা ফাউন্ডেশন হাসপাতালটিতে কোভিড-১৯ রোগিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে ৪ টি আইসিইউ শয্যাসহ ৩০টি শয্যায় চিকিৎসা চলছে।

অপরদিকে জেকেজি নামক একটি প্রতিষ্ঠান শহরের নারায়নগঞ্জ হাইস্কুল এবং সিদ্ধিরগঞ্জের এম ডাব্লিউ হাই স্কুলে নমুনা সংগ্রহ করছিল। কিন্তু তাদের সে নমুনা কোথায় পরীক্ষা হয় তা জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ জানেন না বলে জানিয়েছেন।

কোভিড-১৯ বিষয়ে জেলা প্রশাসনের তথ্য :

গত ২৪ ঘন্টার কোভিড বিষয়ে জেলা প্রশাসনের তথ্যমতে আজ সকাল পর্যন্ত জেলার মোট ৩ হাজার ৩৯৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। 

এরমধ্যে যে নমুনাগুলো পরীক্ষার ফল এসেছে তাতে সর্বমোট আক্রান্ত সনাক্ত হয়েছেন ১১৬২ জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৭ জনের। আর গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬ জন। 

নতুন সনাক্ত ৬ জনের মধ্যে ২ জন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার এবং ৪ জন সদর থানা এলাকার বাসিন্দা। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৫২ জন। জেলায় মোট সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যা ৭০ জন। 

এছাড়াও জেলায় আইসোলেশনে রয়েছেন ১৬ জন এবং হোমকোয়ারেন্টাইনে রয়েছেন ৬৮৫ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৬৬৩ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী আজ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার মোট ৯৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত ঘোষিত ফলাফলে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৬৪৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৩৭ জন এবং সুস্থও হয়েছেন ৪৯ জন। 

নারায়ণগঞ্জ সদর থানা এলাকার ১৯৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৩৯৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১১ জন এবং আরোগ্য লাভ করেছেন ১৩ জন।

সোনারগাঁ উপজেলায় ২০৭ জনের নমুনা সংগ্রহ করে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৪৬ জন। তাদের মধ্যে ২ জন মারা গেছেন এবং সুস্থ হয়ে উঠেছেন ২ জন।

আড়াইহাজার উপজেলায় ৩৭৫ জনের নমুনা সংগ্রহের পর প্রাপ্ত ফলাফলে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৩৩ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ৫ জন।

বন্দর উপজেলায় (নারায়ণগঞ্জ নগরীর বাহিরে) ২৪৬ জনের নমুনা সংগ্রহ করে ২৭ জন আক্রান্ত সনাক্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ১ জন এবং এখনও কেঊ সুস্থ হয়ে উঠেনি।

রুপগঞ্জ উপজেলার ১৮০ জনের নমুনা সংগ্রহের পর প্রাপ্ত ফলাফলে আক্রান্ত সনাক্ত ১৯ জনের মধ্যে মারা গেছেন ১ জন এবং সুস্থ্য হয়ে উঠেছেন ১ জন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন