Logo
Logo
×

বিশেষ সংবাদ

ডিএনডিবাসীর মধ্যে আতংক

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৮ মে ২০২০, ০৬:৩১ পিএম

ডিএনডিবাসীর মধ্যে আতংক
Swapno

বর্ষা মৌসুমের শুরুতেই ডিএনডিবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে। কয়েকদিনের সামান্য বৃষ্টিতে ডিএনডির মধ্যে পানি জমতে শুরু করেছে। ইতিপূর্বে ডিএনডিবাসীকে পানিবন্দী থেকে মুক্তি দিতে ৫৫৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ইতিমধ্যে মূল কাজের অর্ধেকেরও  বেশি সম্পন্ন হয়েছে।

 

পুরো কাজ শেষ করতে আরো সময় লাগবে বলে ধারণা করছে উন্নয়ন সংশ্লিষ্টরা। প্রকল্পের আওতাধীন ফতুল্লার জনসাধারনের মাঝে পানিবন্দি হওয়ার আশংকা বিরাজ করছে।

 

কয়েকদিন যাবৎ ফতুল্লার লালখা,লামাপাড়া,কাঠেরপুল,বউ বাজার,দক্ষিণ সস্তাপুর,বুড়ির দোকান কাঠেরপুল,টক্কারমাঠ,পিলকুনির কিছু অংশের এলাকার মানুষ বৃষ্টির পানিতে নিদারুন কষ্টে দিনাতিপাত করছে  বলে জানা গেছে। রাস্তাঘাট তলিয়ে অনেকের বাড়িতে উঠে গেছে ময়লা পানি। 

 

২০১৬ সালের ৯ আগস্ট একনেকের বৈঠকে ৫৫৮ কোটি টাকার ডিএনডির মেগা প্রকল্প পাস হওয়ার সংবাদে আশার আলো দেখে সিদ্ধিরগঞ্জ,ফতুল্লা,ঢাকার ডেমরাসহ আশপাশের এলাকাবাসী। ২০১৭ সালের ২ সেপ্টেম্বর এই প্রজেক্ট সম্পন্ন করতে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সেনাবাহিনী চুক্তিবদ্ধ হওয়ার পর,ওই বছরের ৫ ডিসেম্বর কাজ শুরু করে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্রিগেডের অধীনস্থ ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন।

 

সেনাবাহিনী প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে কাজ করে যাচ্ছে।  তবে কাজ করতে  গিয়ে কিছু প্রতিবদ্ধকতার মধ্যেও সেনাবাহিনী দক্ষতার সাথে কাজ পরিচালনা করছে। তবে এর মধ্যে কাজের ৫৪ ভাগ সমাপ্ত হয়েছে বলে জানা গেছে।

 

ডিএনডি প্রকল্পের ভিতরে পানি উন্নয়ন বোর্ড যথা সময়ে খালগুলো থেকে পানি সরে যাওয়ার ব্যবস্থা না করায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য খালগুলোকে সংস্কারের দাবী তুলেছেন প্রকল্পের ভিতরে বসবাসকারী বাসিন্দারা। 

 


এলাকাবাসী জানান,ডিএনডির জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন ও পানি নিষ্কাশনের জন্য ধারাবাহিক ব্যয়ে প্রকল্প পাস হলেও বাস্তবে এর প্রতিফলন তেমনটা দেখা মিলছেনা। মাঝে মধ্যেই একটু ময়লা পরিস্কার করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রকল্প বাস্তবায়নের কাজ চলে ধীর গতিতে। কয়েক দফা ঘর বাড়ি উঁচু করার পরও সামান্য বৃষ্টিতেই পানি বাড়ির উঠানে এসে গেছে।

 

এই পানি নিস্কাশন হতে দুই তিনদিন সময় লেগে যায়। এছাড়াও চলাচল ব্যবস্থাও অত্যান্ত নাজুক। হাঁটু পানি মাড়িয়ে মূল সড়কে উঠতে হচ্ছে জনসাধারণকে। অপরদিকে,ডিএনডির পানি নিষ্কাশনের জন্য খালের বেশির ভাগ অংশই ভরাট হয়ে গেছে, শিবু মার্কেট, কাঠেরপুল, দক্ষিণ সস্তাপুর এলাকাসহ বৃহওম ফতুল্লায় পয়ঃনিস্কাশন বর্জ্য ও পলিথিনের কারনে পুরো খালটি ভরাট হয়ে গেছে। এর কারনে পানি নিষ্কাশন প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন