Logo
Logo
×

বিশেষ সংবাদ

এক ফোটাতে কাঁপলো বিশ্ব !

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৫:২০ পিএম

এক ফোটাতে কাঁপলো বিশ্ব !
Swapno

পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে কোভিন-১৯ বা করোনা ভাইরাস। এই ভাইরাসের কারণে বিশ্ব আজ থমকে গেছে। অচল হয়ে পড়েছে অর্থনৈতিক পরিস্থিতি। আর এই থমকে যাওয়ার পেছনে ধারণা করা হচ্ছে মাত্র  এক ফোটা করোনা ভাইরানের কারিশমা।

 

এক ফোটাতেই বিশ্বের প্রভাবশালী পরমানু শক্তিধর দেশগুলোর ঘুমও হারাম হয়ে গেছে। বিজ্ঞানীরা করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরী করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। করোনা তার রুপ পাল্টে দিয়েছে ৩’শ ৮০ বার। তার রকম পরিধি বুঝা বিজ্ঞানীদের অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবুও থেমে নেই বিজ্ঞানীদের গবেষণা। করোনার প্রতিষেধক তৈরীর আশায় বুক বেধে আছে সারা বিশ্ববাসী। 


একটি করোনা ভাইরাসের ওজন মাত্র ০.৮৫ এট্রোগ্রাম।  সামান্য এই ক্ষুদ্র দানব মানুষের জীবনকে টেনে নিচ্ছে মৃত্যুর দিকে। এই ক্ষুদ্র দানব মানুষের সমস্ত চেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালিয়ে যাচ্ছে তান্ডব।

 

লাতিন শব্দ ‘ভাইরাস’এর অর্থ ‘বিষ’। অতি ক্ষুদ্র হলেও ভাইরাসের রয়েছে ভয়ংকর মারণক্ষমতা। বিশ্বে ইতিপূর্বে গুটি বসন্তে ৩০ কোটি লোকের প্রাণহানী ঘটেছে।  তবে এই ভাইরাস এখন নিয়ন্ত্রণে। এরপর যে ভাইরাসটি মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ এসেছিল তাহলো স্প্যানিশ ফ্লু। ১৯১৮ থেকে ১৯১৯ সালের মধ্যে এ ভাইরাসের সংক্রমণে পাচঁ কোটি মানুষের প্রাণহানি ঘটেছিল। 


মানুষের ঘাতক ভাইরাসের মধ্যে ইবোলা ভাইরাস অন্যতম। এই ভাইরাস মানুষের রক্ত, লালা বা যে কোনো নিঃসৃত রস থেকে কিংবা শরীরের ক্ষতস্থানের মাধ্যমে অপরের শরীরে সংক্রমিত হয়ে থাকে। এখন পর্যন্ত  ইবোলার ছয়টি প্রকরণ শনাক্ত করা সম্ভব হয়েছে। ইবোলা ভাইরাস সংক্রমণে মৃত্যুর হার ২৫ শতাংশ থেকে ৯০ শতাংসের বেশি হতে পারে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনতে পারলে তাকে বাঁচানো সম্ভব। ১৯৭৬ সালে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।

 

 ২০১৯ সালে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসে ২ হাজার ৯০৯ জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৯৫৩ জন প্রাণ হারায়। এখনও এই ভাইরাসের কোনো কার্যকর প্রতিষেধক তৈরি করা যায়নি।

 

ভাইরাসের মধ্যে রোবজ,ইনফ্লুয়েঞ্জা,মারবুর্গ,ডেঙ্গু,এইডসের নাম শোনা যায়। তবে চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সারাবিশ্বে আতঙ্ক ছড়িয়েছে তা অন্য কোন ভাইরাসের বেলায় তা ঘটেনি। করোনা ভাইরাস মাত্র ১ ফোঁটা থেকে ছড়িয়েছে বলে ধারনা করা হচ্ছে।


বিশেষজ্ঞদের তথ্য মতে, একটি করোনা ভাইরাসের ওজন ০.৮৫ এট্টোগ্রাম। ১ এট্টোগ্রাম ০.৮৫ *১০ টু দ্য পাওয়ার -১৮ গ্রাম (মাইনাস ১৮)। সহজ করে বললে ১টি ভাইরাসের ওজন হল ১ গ্রামের এক ট্রিলিয়ন ভাগের এক ভাগের দশ লক্ষ ভাগের এক ভাগ। একজন মানুষকে অসুস্থ করতে ৭০ বিলিয়ন ভাইরাসের প্রয়োজন। ৭০ বিলিয়ন ভাইরাসের ওজন ০.০০০০০০৫ গ্রাম। বর্তমানে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০,০০,০০০ এর মত।

 

তাহলে বিশ্বের সমস্ত আক্রান্তদের দেহে সমস্ত ভাইরাসের মোট ওজন প্রায় ১ গ্রাম। ১ ফোঁটা বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম। উন্নত মানব সভ্যতা মাত্র ১ ফোঁটা ভাইরাসের কারণে আজ মুখ থুবড়ে পড়ে গেছে। বসে নেই বিজ্ঞানীরা। মারনাস্ত্র করোনাকে মোকাবেলা করতে রাতদিন কাজ করে যাচ্ছেন বিভিন্ন দেশের বিজ্ঞানী। চলছে করোনাকে ঘায়েল করার প্রতিষেধক তৈরীর চেষ্টা।   


(তথ্যসূত্র: ব্যানিয়ার্ড এসি ও ট্রুডো এন,‘রেবিজ প্যাথজেনেসিস অ্যান্ড ইমিনোলজি’, ২০১)
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন