Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জে হোমিও চিকিৎসায় করোনা লক্ষণের রোগী সুস্থ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৩:৪০ পিএম

না’গঞ্জে হোমিও চিকিৎসায় করোনা লক্ষণের রোগী সুস্থ
Swapno

নারায়ণগঞ্জ জেলায় এলোপ্যাথিক চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা মরণব্যাধী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবাকালে নিজেদের নিরাপওার জন্য পিপিইসহ প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে মেয়র মহোদয়, এমপি মহোদয়, জেলাপ্রশাক, জেলা সিভিল সাজন এর কাছ থেকে সর্বোপরি সহযোগীতা ও সম্মানী ভাতা ইতিপূর্বে প্রদান করা হয়েছে।

 

অথচ জীবনের ঝুঁকি নিয়ে এলোপ্যাথিক চিকিৎসকদের মত মৃত্যুর ভয়ে না পালিয়ে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ভিওিক এলাকায় ব্যক্তিগত চেম্বারে হোমিওপ্যাথিক  চিকিৎসকরা করোনা আক্রান্তবহু রোগীকে প্রতিনিয়ত লক্ষণ ভিওিক চিকিৎসা প্রদান করে যাচ্ছে।

 

হোমিওপ্যাথিক চিকিৎসকরা আজ মাঠ পর্যায়ে চিকিৎসা প্রদান না করতো তাহলে  নারায়ণগঞ্জে বর্তমানে করোনা ভাইরাসের আক্রান্তসহ মৃত্যুর সংখ্যা আরো ৩ গুন হতো। অথচ আজকে হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে কোন মূল্যায় করা হচ্ছে না। তাদের পাশে দাঁড়াননি কোন জনপ্রতিনিধিসহ জনপ্রশাসন।

 

গতকাল বিকালে এক বিবৃতিতে সকল হোমিওপ্যাথিক চিকিৎসকদের পক্ষ থেকে মনের ক্ষোভে এ ধরনের মন্তব্যে করেন নারায়ণগঞ্জ হোমিওপ্যাথিক চিকিৎসক ঐক্য ফোরাম নারায়ণগঞ্জ এর সভাপতি ডাঃ মোঃ দেলোয়ার হোসেন। তিনি আরো বলেন, নিজেদের অর্থায়নে হোমিওপ্যাথিক চিকিৎসকরা চিকিৎসা ক্ষেত্রে নিজেদের জীবন রক্ষার্থে পিপিইসহ অন্যান্য সরঞ্জাম ক্রয় করে ব্যবহার করেন।

 

অথচ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত আজ ৬০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হয়ে হোমিওপ্যাথিক চিকিৎসায় আরোগ্য লাভ করছেন। ভারতের প্রধানমন্ত্রী থেকে সকল স্তরের জনপ্রতিনিধিরা হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে মূল্যায়ন করছেন। হোমিওপ্যাথিক চিকিৎসক ঐক্য ফোরাম নারায়ণগঞ্জ এর কার্যকর কমিটির সকল সদস্য হোমিওপ্যাথিক চিকিৎসকরা জেলার বিভিন্ন থানাভিওিক এলাকায় এখনো চিকিৎসার কাযক্রম অব্যাহত রেখেছেন।

 

এ ছাড়া নারায়ণগঞ্জ জেলায় একটি মাত্র কলেজ তানজিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে যা মাসদাইর এলাকায় অবস্থিত। তার ও  কোন খোঁজ খবর রাখেননি কোন এমপিমহোদয় সহ জেলা প্রশাসক।

 

অথচ জীবনের ঝুঁকি নিয়ে সাংসারিক জীবনের কথা না ভেবে প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত রোগী সহ করোনা ভাইরাসের লক্ষণভিওিক চিকিৎসা প্রদান করে যাচ্ছেন ৩ চিকিৎসক অত্র কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মোঃ কামারুজ্জামান ভূইয়া, সহকারী অধ্যক্ষ ডাঃ শারমীন আক্তার ও সহকারী অধ্যাপক ডাঃ মোঃ সাঈদ হাসান খান।

 

তবে নারায়ণগঞ্জ জেলায় হোমিওপ্যাথিক চিকিৎসকরা নীরবে মরনব্যাধী করোনা ভাইরাসে আক্রান্ত হাজার হাজার রোগীকে লক্ষণভিওিক চিকিৎসা দিয়ে আরোগ্য করেছেন। তা না হলে নারায়ণগঞ্জে আরো মহামারী আকার ধারন করতো।

 

আশা করি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হোমিও বান্ধব। তাই নারায়ণগঞ্জের মেয়র মহোদয় ডাঃ সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ - ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান,   ৫ - আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দীন ও জেলা সিভিল সার্জন ডাঃ ইমতিয়াজ আহমেদ হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রতি সু- দৃষ্টি রাখার দাবী জানান হোমিওপ্যাথিক চিকিৎসক ঐক্য ফোরাম সহ সকল হোমিওপ্যাথিক চিকিৎসক। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন