শহরের অলিতে গলিতে পাড়া মহল্লায় পবিত্র রমজান উপলক্ষে চলতো ফল বিক্রির ধুম। শহরের দুই নং রেল গেট এলাকায় ফলের দোকানগুলো বন্ধ রয়েছে। তবে লক ডাউনের কারণে ভ্যান গাড়িতে করে বিভিন্ন মৌসুমী ফল বিক্রেতারা ফল বিক্রিতে নেমেছে বিভিন্ন পাড়া মহল্লায়। বেচাকেনাও মোটামুটি হচ্ছে। তবে কাঙ্খিত যে বেচাকেনা হওয়ার কথা তা হচ্ছে না বলে জানিয়েছেন দোকানীরা।
শিল্পকারখানা সমৃদ্ধ নারায়ণগঞ্জে লাখো মানুষের বসবাস। এই নারাযণগঞ্জে জীবন জীবিকার তাগিদে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসে মানুষ। কেউ শিল্প কারখানায়,কেউবা আবার বিভিন্ন কাঁচামাল আবার অনেকে রকমারী ফলের ব্যবসা করে জীবীকা নির্বাহ করেন প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ শহরসহ বিভিন্ন থানা এলাকার অলিগলি অথবা বাজারে।
তবে বাজারের তুলনায় ভ্যান গাড়ির সব্জি ও ফলের চাহিদা এখন অনেক বেশি। ভ্যানাগাড়িতে করে ফল বিক্রেতারা তাদের পন্য গ্রাহকের দোর গোড়ায় নিয়ে যাচ্ছে। আর গ্রাহকরা বাড়ি থেকেই পেয়ে যাচ্ছেন তাদের কাঙ্খিত পন্য।
মঙ্গলবার দুপুরের শহরের মর্গ্যান স্কুল এন্ড কলেজের গেটের সামনে বেশ কয়েকজন ফল বিক্রেতার সাথে কথা হয়। এর কাঁঠাল বিক্রেতা জিলানী বলেন,তিনি ছিলেন পেশায় একজন রিক্সা চালক। লক ডাউনের কিছুদিন পর যখন তার সংসার আর চালাতে না তিনি তখন সিদ্ধান্ত নেন ফল ব্যবসার।
লকডাউনের পর তিনি প্রথমে শহরের কালিবাজার এলাকা থেকে তরমুজ কিনে নিয়ে এলাকায় বিক্রি করেছেন। এতে মোটামুটি সংসার চলছে। আর এরপর থেকেই তিনি ফল বিক্রি শুরু করছেন।
তরমুজ বিক্রেতা জানান,লক ডাউনের পর তিনিও ফল বিক্রির ব্যবসায় নেমেছেন। রোজায় যে পরিমান ফল বিক্রি হওয়ার কথা সে পরিমান ফল বিক্রি না হলেও মোটামুটি বিক্রি ভালো বলা যায়। একই কথা বল্লেন পাশের আনারস বিক্রেতা।


