মানব জনম। এই জনমকে স্বার্থক করে গড়ে তুলতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কতই না সাধনা থাকে মানুষের। জন্মের পর ছেলে এবং মেয়ে শিক্ষা অর্জন করে । শিক্ষা অর্জন শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত জীবনকে অর্থবহ করে তুলতে অর্থের পিছনে ছুটতে হয় একজন পুরুষ অথবা নারীকে। বিয়ের পর পুরুষকে বা একজন নারী উভয়ের সংসারে আসে বহু কাঙ্খিত সন্তান।
পরিবারে জন্য, ভাল করে বেঁচে থাকতে হাড়ভাঙ্গা পরিশ্রম করে একজন নারী বা পুরুষ। পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে অক্লান্ত পরিশ্রম করে। মাথার ঘাম পায়ে ফেলে। কিন্তু কার জন্য ?
এবার করোনা ভাইরাস দেখিয়ে দিয়েছে বিশ্ববাসীকে, এই দেহ আসলে কারো নয়। করোনা আক্রান্ত ব্যক্তি যতই কোটিপতি হউকনা কেনো, করোনা পজেটিভের কথা শুনলে স্ত্রী,সন্তান,প্রতিবেশী কেউ কাছে আসেনি। নারায়ণগঞ্জে ভবনের সিঁড়িতেই পড়ে ছিল গলাচিপা এলাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ৭ তলা ভবনের মালিক খোকন সাহার মরদেহ।
অপরদিকে, দেওভোগ চেয়ারম্যান বাড়ি এলাকায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন গিটারিষ্ট খাইরুল আলম হিরো। তার মৃত্যুর পর লাশটি বাড়ির বাইরে পড়ে ছিল। কিন্তু তার লাশটিকে কেউ ছুঁয়েও দেখেনি। করোনায় পরিবারের লোকজনকে প্রিয় মানুষটির ধারে কাছেও ঘেঁষতে দেয়নি। অথচ জীবদ্দশায় যেই দেহটি পরিবারের লোকজনদের কাছে ছিল সবচেয় প্রিয়, অনেক আদরের।
দেহতত্ত্ব মতে, মানবের দেহ মোট ১৮ চিজে পয়দা। এর মধ্যে পিতার দিক থেকে হাড়,রগ,লহু,মগজ। মায়ের দিকে থেকে গোশত,পশম,চামড়া,খুর। সৃষ্টি কর্তার দিক থেকে পাওয়া দেখা,শুনা,কথা বলা,দৈহিক শক্তি, স্বাদ, গন্ধ, দম, বুদ্ধি,বিবেক,অনুভূতি এবং আত্মারুপে স্বয়ং স্রষ্টা। এই ১৮ চিস বা জিনিস নিয়ে মানব দেহ গঠিত। আর এই দেহ নিয়ে কতোইনা বড়াই আমাদের।
আসলে প্রকৃত অর্থে এই দেহ করোরই নয়। তার প্রমান পেয়েছে সমগ্র বিশ্ব। শুধু নারায়ণগঞ্জে নয়। দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত মানুষের কাছ থেকে পালিয়ে গেছে তার ছেলে,সন্তান,স্ত্রী,পড়শী স্বজন।
লাশ দাফনে এগিয়ে এসেছে তারাই যাদের সাথে মৃত্যু বরণকারী ব্যাক্তির কখনোই কথাই হয়নি। আবার লাশ দাফনেও বিষয়টিও একই ঘটেছে। একটি মাত্র মহামারি স্বজনকে ঠেলে দিয়ে দূর থেকে দূরে। কেউ কারো নয়,করোনা তা মানব জাতীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ।
গত ২৭ এপ্রিল হঠাৎ করেই গলাচিপা এলাকার খোকন সাহা অসুস্থ হয়ে পড়েন। ৭ বন্ধুদের সাথে মিলে তিনি বিল্ডিংটি করেছিলেন। কিন্তু অসুস্থতার খবরে তারা এগিয়ে আসেনি। পরে যখন খোকনের স্ত্রী,সন্তান তাকে নিয়ে হাসপাতালে নেয়ার জন্য বাসা থেকে বের হন, তখন সে মৃত্যুবরণ করেন। এসম,স্ত্রী, সন্তান খোকনের লাশটি সিড়িতে ফেলে রেখে দেন।
সিঁড়িতেই পড়েছিল খোকন সাহার দেহ। যে স্ত্রী,সন্তান ও বন্ধুদের খুশি করতে অনেক সময় নিজের জীবন বাজী রেখে জীবন যুদ্ধ করেছিলেন খোকন সেই আজ পর হয়ে গেল সামান্য অসুখে। পরদিন বেলা ১২টার দিকে খোকনের মরদেহ সিঁড়িতে পড়ে থাকার সংবাদ পেয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনিই লাশটিকে উদ্ধার করে শ্মশানের নিয়ে গিয়ে মুখাগ্নি করেছেন।
অপরদিকে, গত করোনার লক্ষণ নিয়ে মৃত্যু বরণ দেওভোগ কৃষ্ণচূড়া এলাকার গিটারিষ্ট হিরো। বেশ কয়েকদিন যাবৎ জ্বর,কাশি ও ঠান্ডা জনিত রোগে তিনি ভুগছিলেন। ৬ এপ্রিল রাতে তিনি মৃত্যু বরণ করেন।
এর আগে হিরোকে তার পরিবারের পক্ষ থেকে শহরের মেডিনোভা, ঢাকা মেডিকেলসহ বেশ কজন চিকিৎসকের কাছে চিকিৎসা নিলেও তারা কেউ করোনাভাইরাসের পরীক্ষার পরামর্শ দেয়নি। নিজে থেকে আইইডিসিআর এর হটলাইনে প্রায় দুদিন চেষ্টা করেও করোনা টেস্টের ব্যবস্থা করতে পারেনি তার পরিবার।
তার অবস্থা সঙ্কটাপন্ন হলে পরিবারের লোকজন তাকে এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে চায়। তবে, তাতে বাধা দেয় এলাকাবাসী। এমন অভিযোগ নিহতের পরিবারের।
তাদের আরো দাবী, প্রশাসনের অনুমতি ছাড়া এলাকা থেকে এ্যাম্বুলেন্স বের হতে দেয়া যাবে না অজুহাতে প্রায় ১ ঘন্টা এ্যাম্বুলেন্স আটকে রাখে তারা। কখনো ফতুল্লা থানা পুলিশ আবার কখনো সদর থানা পুলিশের অনুমতি নিতেই এ্যাম্বুলেন্সে মৃত্যু হয় হিরোর। অসুস্থ হিরোকে হাসপাতালে নিতে গিয়েও অমানবিকতা দেখায় এলাকাবাসী।
শুধু মৃত ব্যাক্তিই নয়। করোনা আক্রান্ত ১৮ জন পরিবারের বাড়িতে ইটপাটকেল মারার ঘটনাও ঘটেছে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ সময় অনেকে এর প্রতিবাদও করেছেন। প্রকৃতভাবে মানব দেহ যার যার,তার তার। অন্য কারো নয়। কেউ কারো নয় এ বিষয়টি একটি মহামারিতে দেখেছে বিশ্ব।


