Logo
Logo
×

বিশেষ সংবাদ

সেলিম ওসমানের ১০ লাখ টাকা নেননি খোরশেদ

Icon

প্রকাশ: ০৬ মে ২০২০, ০৭:৩৭ পিএম

সেলিম ওসমানের ১০ লাখ টাকা নেননি খোরশেদ
Swapno

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসে স্বেচ্ছাসেবকদের জন্য সেলিম ওসমানের দেয়া ১০ লাখ টাকা নেননি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। করোনা ভাইরাসের পর পরই হতদরিদ্রদের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন ওসমান পরিবার। 


এ সংক্রান্ত বিষয়ে গত ৫ মে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদের একাংশে, এনসিসি’র ১৩ নং ওয়ার্ড কাউন্সিলার খোরশেদকে দাফনের কাজে সহায়তার জন্য সেলিম ওসমান ১০ লক্ষ টাকা প্রদান করেছেন। 


এ তথ্যটি সঠিক নয় বলে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ গনমাধ্যম এবং তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে পরিস্কারভাবে তুলে ধরেছেন। 

নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের পর পরই এনসিসির ১৩ নং ওয়োর্ডের মাকসুদুল আলম খন্দকার খোরশেদ একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে। প্রথমে তিনি জনগনের মাঝে ফ্রি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। 


পরবর্তীতে জেলায় করোনা পরিস্থিতিতে জনগনকে সেবা দিতে তিনি ও তাঁর টিম ব্যাপক আয়োজন করে। যে সময় মানুষ আতংকে দিনযাপন করছিলেন  ঠিক তখই খোরশেদ মাঠে নামেন মানুষের দোর গোড়ায় ভালবাসা পৌছে পৌছে দিতে।  


শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত মৃত দেহকে দাফন এবং সৎকার করতে খোরশেদ ও তার দল  মাঠে কাজ করায় ভূয়সী প্রশংসা অর্জন করেন। নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ্ব একেএম সেলিম ওসমানও করোনা মোকাবেলায় খোরশেদের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। 

তিনি তাঁর ব্যাক্তিগত ফান্ড থেকে খোরশেদ ও তার স্বেচ্ছাসেবীদের জন্য ১০ লাখ দেয়ারও ঘোষণা দেন। কিন্তু স্বেচ্ছাসেবীরা সেই টাকা নেননি। সম্প্রতি বেশ কয়েকটি গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, সাংসদ সেলিম ওসমান তাঁর ব্যক্তিগত ফান্ড থেকে ১০ লাখ টাকা খোরশেদকে দিয়েছেন। 

এই সংবাদের বিপক্ষে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তার অবস্থান তুলে ধরেছেন। তাঁর দাবী,সাংসদ ১০ লাখ টাকা সে¦চ্ছাসেবীদের জন্য দিতে চেয়েছেন। এতে তিনি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  তবে তিনি দাবী করেন, তিনি ১০ লাখ নেননি। 


যেহেতু স্বেচ্ছাসেবীরা স্বপ্রনোদিত হয়ে মহামারীতে কাজ করছেন সেহেতু ঐ টাকা তাদের প্রয়োজন নেই। এ বিষয়ে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে তিনি তাঁর অবস্থান তুলে ধরেছেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন