Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনা জয় করলেন পুলিশ সদস্য প্রিয়াংকা

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৯:৩৬ পিএম

করোনা জয় করলেন পুলিশ সদস্য প্রিয়াংকা
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : করোনার হটস্পট নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। তবে পুলিশ বিভাগের সহায়তা ও সর্বোচ্চ প্রচেষ্টায় আক্রান্তদের কেউ কেউ সুস্থ হয়ে ওঠায় নির্ভয় পাচ্ছেন তারা। এমনই একজন সোনারগাঁ থানয় কর্মরত কনস্টেবল প্রিয়াংকা সাহা। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশ কর্মকর্তাদের।

 

করোনা বিস্তারের পর থেকেই অন্য পুলিশ সদস্যদের মতোই নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছিলেন সোনারগাঁ থানার কনস্টেবল প্রিয়াংকা সাহা। গত ৫ এপ্রিল তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নেয়া হয় আইসোলেশনে। আর ১৪ এপ্রিল নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।

 

১৯ এপ্রিল প্রিয়াংকাকে ভর্তি করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে। অবস্থার অবনতি ঘটলে আইসিউতেও রাখা হয় টানা কয়েকদিন। হাসপাতালে ভর্তির দিন থেকেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সার্বক্ষণিক খোঁজ-খবর নেন। সেইসঙ্গে নেন পরিবারের দায়িত্ব। অবশেষে সোমবার (৪ মে) নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। পরে হাসপাতাল থেকে অব্যাহতি দেয়া হয় তাকে।

 


শীর্ষ কর্মকর্তাদের তদারকি আর সুচিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় বাহিনীর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই প্রিয়াংকার। তিনি বলেন, এইটুকু শান্তি পেয়েছি যে আমার পরিবারকে দেখার মতো কেউ আছে। পুলিশ ভাইয়েরা আপনারা আতঙ্কিত হবেন না।

 

প্রিয়াংকার করোনা জয়ের গল্পে অনেকটাই সাহস পাচ্ছেন জেলা পুলিশের অন্য সদস্যরাও। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম। তিনি বলেন, আমরা যেভাবে নার্সিং পাচ্ছি, বিশ্বাস করি পুলিশ সদস্যরা সুস্থ হয়ে ফিরে আসবেন।

 

নারায়ণগঞ্জে সোমবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০ জনের বেশি। তাদের মধ্যে পুলিশ ও র‌্যাবের শতাধিক সদস্য রয়েছেন।  (তথ্যসূত্র : সময় নিউজ)

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন