সেলিম ওসমানের আহ্বানে করোনা হাসপাতালের উন্নয়নে ব্যবসায়ীরা
প্রকাশ: ০৫ মে ২০২০, ০৯:০৭ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের আহ্বানে সাড়া দিয়ে করোনা মোকাবেলায় এগিয়ে এলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা। খানপুর ৩০০ শয্যা (করোনা) হাসপাতালের উন্নয়নের জন্য ১ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা।
যার মধ্যে উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক এমপি সেলিম ওসমান ২০ লাখ টাকা, নির্বাহী পরিচালক ও থ্রি স্টার ফার্ম হাউজের স্বত্ত্বাধিকারী মিসেস নাসরিন ওসমান ১২ লাখ ৫০ হাজার টাকা, মডেল ডি ক্যাপিটেলের ব্যবস্থাপনা পরিচালক ২৫ লাখ টাকা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পক্ষে সংগঠনটির সভাপতি খালেদ হায়দার খান কাজল ১২ লাখ ৫০ হাজার টাকা, বিকেএমইএ সহসভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক আশিকুর রহমান, সাইফুল খন্দকার, কবির হোসেন, নন্দ দুলাল সাহা, শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, সেলিম মাহাবুব, ইমরান কাদির তূর্য, নাসিমুল তারেক মঈন সম্মিলিত ভাবে ১২ লাখ ৫০ হাজার টাকা, মেট্রো নিটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার ১২ লাখ ৫০ হাজার টাকা, ড্রিম হলিডে অ্যাডভ্যাঞ্চার পার্কের স্বত্তাধিকারী প্রবীর কুমার সাহা ১২ লাখ ৫০ হাজার টাকা, আটা ময়দা মিলক মালিকদের মধ্যে মতিউর রহমান মতি, জসিম উদ্দিন মৃধা, দেলোয়ার হোসেন, মোহাম্মদ সোহাগ, আব্দুর রশিদ ও মোহাম্মদ ইব্রাহিম সম্মিলিত ভাবে ৬ লাখ টাকা প্রদান করেছেন বলে নিশ্চিত করেছেন সাংসদ সেলিম ওসমান।
প্রসঙ্গত, এমপি সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে নার্স এবং ওয়ার্ড বয়সহ মোট ১০০ জনের থাকা খাওয়াসহ সার্বিক ব্যবস্থা করতে নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুলে তাদের জন্য অস্থায়ী আবাসন নির্মাণ করা হয়েছে। তার সাথে তাদেরকে সেহেরি, ইফতার, ও রাতের খাবার সকল কিছুর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার ডাক্তার যারা নারায়ণগঞ্জ ক্লাবে রাত্রি যাপন করছেন তাদের সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। করোনা রোগীদের জরুরি সেবা দিতে ২ মাসের জন্য ৬টি ভাড়া করার অ্যাম্বুলেন্স প্রদান করেছেন এমপি সেলিম ওসমান।
নারায়ণগঞ্জের করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে ইতোমধ্যে ব্যক্তিগত তহবিল থেকে জেলা ও পুলিশ প্রশাসনের হাতে ২০ লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেছেন এমপি সেলিম ওসমান। এর বাইরে নার্স ও ওয়ার্ড বয়দের খাওয়ার জন্য প্রতি মাসে প্রায় ৯ লাখ টাকা ব্যয় এমপি সেলিম ওসমানের ব্যক্তিগত তহিবল থেকে বহন করা হচ্ছে। যা আগামী জুন মাস পর্যন্ত বহন করা হবে বলে জানিয়েছেন তিনি।


