Logo
Logo
×

বিশেষ সংবাদ

৫ হাজার মানুষ পেল এমপি সেলিম ওসমানের সহযোগিতা

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৯:০৩ পিএম

৫ হাজার মানুষ পেল এমপি সেলিম ওসমানের সহযোগিতা
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : করোনা সংকট মোকাবেলায় রজমান মাসে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের আওতাধীন এলাকার প্রায় ২০ হাজার পরিবারের মাঝে সহযোগিতার ঘোষণা দিয়েছিলেন এমপি সেলিম ওসমান। ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০জন কাউন্সিলরের মাধ্যমে ৫ হাজার পরিবারের কাছে সেই সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে। যার পরিমাণ ৪৫ লাখ টাকা। প্রতিটি ওয়ার্ডে ৫০০জনকে এ সহযোগিতা প্রদান করা হয়েছে।


মঙ্গলবার (৫ মে) কাউন্সিলদের মাধ্যমে প্রেরিত ওই ৫ হাজার মানুষের বিকাশ একাউন্টে ২০ কেজি চালের দাম ৯০০ টাকা করে প্রেরণ করা হয়েছে।


যেসকল ওয়ার্ড এবং যাদের মাধ্যমে প্রেরণ করা হয়েছে সেগুলো হলো, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমশেদ আলী ঝুন্ট, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহম্মেদ সাগর, ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন, সংরক্ষিত ১১,১২ওয়ার্ড  এর নারী কাউন্সিলর মিনুয়ারা বেগম এবং ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেনের না আসায় তার পরিবর্তে সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্নার মাধ্যমে প্রেরিত বিকাশ একাউন্টে প্রত্যেককে ৯০০ টাকা করে ৫ হাজার বিকাশ একাউন্টে মোট ৪৫ লাখ টাকা প্রেরণ করা হয়েছে।


উল্লেখ্য, করোনা পরিস্থিতি মোকাবেলায় এমপি সেলিম ওসমান তার ব্যক্তিগত তহবিল থেকে ২ কোটি ২৮ লাখ টাকার একটি প্যাকেজ ঘোষণা দিয়েছেন। যার মধ্যে তার নির্বাচনী এলাকার আওতাধীন ৭টি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ১৭টি ওয়ার্ড এলাকায় ২০ হাজার পরিবারের মাঝে প্রত্যেককে ২০ কেজি চালের সমপরিমান ৯০০ টাকা করে মোট ১ কোটি ৮০ লাখ টাকা বিকাশ একাউন্টে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর এবং চেয়ারম্যান মেম্বারদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়াও  করোনা রোগীদের চিকিৎসা প্রদানকারী ডাক্তার নার্সদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ২০ লাখ টাকা ইতোমধ্যে প্রদান করা হয়েছে। বাকি ২৮ লাখ টাকায় প্রতিটি কাউন্সিলর এবং চেয়ারম্যানদের মাধ্যমে প্রতিটি এলাকায় ২০জন করে শিক্ষিত বেকার যুবক-যুবতী মোট ৬০০জনকে সেচ্ছাসেবী হিসেবে নিয়োগ দেওয়ার কর্মসূচি চলমান রয়েছে। যাদের প্রত্যেককে ৪৫০০ টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন