স্টাফ রিপোর্টার : শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জে প্রতিদিন ভোরে সূর্যের আলো ফোটার সাথে সাথে কর্মজীবী মানুষের ঢল নামতো। করোনা ভাইরাস সর্বপ্রথম এই জেলাতে শনাক্ত হয়। দেশের প্রথম যে জেলাটিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা দেয় তা এই নারায়নগঞ্জেই। ফলে সরকারের পক্ষ থেকে পুরো জেলাকেই লকডাউন করে দেয়ার ঘোষণা আসে।
লকডাউন ঘোষণা দেয়ার পরও মানুষের চলাচল ও লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। প্রতিদিন জেলার বিভিন্ন বাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষের জমায়েত ছিল। প্রথম দফায় শিল্প প্রতিষ্ঠান খোলার ঘোষণার পর থেকে মূলত নারায়ণগঞ্জে লকডাউনের বিষয়টি আর তেমনভাবে কাজে আসেনি।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল বেশ তৎপর। শেষ পর্যন্ত তারাও কঠোর অবস্থান থেকে সরে আসে। প্রকৃত অর্থে নারায়ণগঞ্জে লকডাউন নেই বললেই চলে বলে মনে করেন বোদ্ধামহল। তাদের মতে, নারায়ণগঞ্জে করোনা রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে এই জেলাবাসীর মধ্যে এক ধরনের আতংক বাড়তে থাকে।
সরকারীভাবে লকডাউন ঘোষণার পর এই জেলার জনগনের ছোখ ছিল বিভিন্ন গণমাধ্যম ও ইলেকট্রনিক্স মিডিয়ায় দিকে। তাদের প্রত্যেকের জানার বিষয় ছিল, জেলায় প্রতিদিন আক্রান্ত আর মৃত্যুর সংখ্যার দিকেই।
তবে অল্প কিছু মানুষ ব্যাতীত বেশির ভাগ মানুষ শিল্প প্রতিষ্ঠান বন্ধের সময়ও সড়কে,নদীর পাড়ে, খোলা বাজারে এমনকি চায়ের দোকানে জমিয়েছে জমজমাট আড্ডা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হলে কিছু সময়ের মধ্যে আড্ডারস্থলগুলো শূন্য হয়ে যেত। তারা চলে গেলে আমার জমে উঠতো আড্ডা।
মূলত: শহরের মূল সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল লক্ষ্য করা গেলেও এখন আর তাদের টহল দিতে দেখা যায় না বিভিন্ন পাড়া মহল্লায়।
ফলে লকডাউনে থাকছে না সাধারণ মানুষ। প্রকৃত অর্থে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বলেও মন্তব্য অনেকের। আর এ কারণে নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে বলে মনে করেন বোদ্ধামহল।
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায়,সরকার প্রথম লকডাউন ঘোষণা করার আগেই নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন থানা এলাকায় মানুষ ছুটে গেছে নিজ গ্রামে। কিছুদিন পর গার্মেন্টস খোলার খবরে গ্রামে যাওয়া মানুষগুলো আবার ছুটে আসে শহরে।
বিশেষ করে নারায়নগঞ্জের ফতুল্লা ও রূপগঞ্জে শ্রমিকরা পায়ে হেঁটে ছুটে আসে জীবন জীবিকার তাগিদে। এরপর তারা তাদের কর্মস্থলে যোগদান করেন। কিন্তু নারায়ণগঞ্জে একের পর এক করোনা রোগী পজেটিভ হওয়ার খবরে পুনরায় জেলাকে লকডাউন করে দেয়া হয়।
বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকরা নারায়ণগঞ্জে আটকে পড়ে বিভিন্ন পাড়া মহল্লায়। আর এসমস্ত শ্রমিকরাই মূলত বিভিন্ন এলাকায় আর এ কারণে মূলত নারায়নগঞ্জকে লকডাউন ঘোষণা করা হলেও প্রকৃত পক্ষে পুরোপুরি লকডাউনের আওতার বাইরে ছিল নারায়ণগঞ্জ।
দ্বিতীয় দফায় শিল্প প্রতিষ্ঠান চালু হওয়ার পর শ্রমিকরা নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় না রাখলেও প্রতিষ্ঠানে ঢোকার ফটকে সামাজিক দূরত্ব মানছে। অপরদিকে বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের সুরক্ষা যাচাই করেও কর্মস্থলে প্রবেশ করোনা হচ্ছেনা বলেও অভিযোগ রয়েছে।
শুধুমাত্র প্রতিষ্ঠানে ঢোকার ফটকে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি শ্রমিকদের শরীরে সামান্য ছিটিয়ে দেয়া হয়। কিন্তু প্রকৃত পক্ষে শ্রমিকদের সুরক্ষার ব্যাপারে উদাসীন বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানের মালিক।


