Logo
Logo
×

বিশেষ সংবাদ

ঘরে খাবার নেই, রাস্তায় নামছে দরিদ্র মানুষ

Icon

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৬:১৭ পিএম

ঘরে খাবার নেই, রাস্তায় নামছে দরিদ্র মানুষ
Swapno

স্টাফ রিপোর্টার : করোনা রুখতে লকডাউন দেওয়া হয়েছে যাতে মানুষ ভাইরাসে আক্রান্ত না হয়। কিন্তু মানুষের উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় লকডাউন কোন কাজে আসছেনা। ইতিমধ্যেই তাঁদের অবস্থা ক্রমশ কঠিন হয়ে পড়েছে।

 

লকডাউনের সময়সীমা যতই বাড়ছে কাজ হারানো এই সবশ্রেণীর মানুষের অবস্থা ততই কঠিন হয়ে পড়েছে। তাই এরই মধ্যে এসব শ্রেনীর মানুষেরা লকডাউন ভেঙ্গে কাজে নেমে পড়েছে। কেউ বিক্রি করছে কলা কেউ করছে খেজুর আনারস সহ ফল বিক্রি।

 

এছাড়া রিকসা অটোরিকসা সহ শহরে চলছে সিএনজিও। কারন এই লকডাউনের জন্য বহু মানুষ কাজ হারিয়েছে।  রোজগার মজুরির উপর ভরসা যাদের কাজ না করে দিনের পর দিন ঘরে বসে থাকার সামর্থ্য নেই এই মানুষের।


শহরের মেট্রোহল এর সামনে কথা হয় কলা বিক্রেতা আলম মিয়ার সাথে। তিনি জানান, লকডাউন শুরুর থেকে ঘরে বসে ছিলাম। কেউ কোন সাহায্য সহযোগিতা করেনি। ঘরে বসে থেকে সঞ্চয় করা টাকা শেষ।

 

এখন আর টিকতে পারছিনা। তাই ধার করে টাকা নিয়ে রাস্তায় কলা বিক্রি করছি। কপালে মৃত্যু লেখা থাকলে হবে। ঘরে বসে স্ত্রী ছেলে মেয়েদের অভূক্ত রাখতে পারবোনা।


সরেজমিনে দেখাগেছে, এমন সমস্যা বেশী দিনমজুর খেটে খাওয়া মানুষের। যারা প্রতিদিনের রোজগারে সংসার চলে তাই টাকা পয়সার টানাটানির কারনে তারা লকডাউন মানছেনা। তবে এসব বেশীর ভাগ মানুষের অভিযোগ, তারা সরকারের দেওয়া কোন ধরনের ত্রান পাননি। জন প্রতিনিধিরা নামে মাত্র দিলেও অনেকেই বঞ্চিত।


কলা বিক্রেতা আলম মিয়ার মতো একমত পোষন করেন ভ্যানগাড়িতে পিয়ারা আনারস সহ ফল বিক্রেতা জাহাঙ্গীর। সে জানায়, লকডাউন থাকলে গরিব মানুষের হাতে টাকা দিতে হবে। তাহলে আর আমাদের মতো মানুষেরা ঘরের বাহিরে আসবেনা। অভূক্ত থেকে ঘরে বসে থাকতে আর পারছিনা। ধারদেনা করে এই পর্যন্ত এসেছি। এখন আর চলতে পারছিনা।


জানাগেছে, অর্থনৈতিক সঙ্কটের কারনে অনেকের ঘরেই এখন আর খাবার নেই। আর এই সমস্যাটা বেশী হচ্ছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের। তবে বিরাট অংশের মানুষের হাতে এখন আর টাকা নেই।

 

যাদের আছে তারা নিশ্চুপ, তারা লকডাউন ভাঙ্গার বিপক্ষে। কিন্তু যারা সঞ্চয় শেষ করে ধারদেনা করেও অভূক্ত রয়েছেন তারা ক্ষুধার জ্বালায় রাস্তায় নামতে শুরু করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন