স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের মহামারির সময় গত বেশ কয়েকদিন ধরে জেলা স্বাস্থ্য বিভাগ এবং আইইডিসিআর এর তথ্যের ব্যাপক গড়মিল লক্ষ্য করা যাচ্ছে।
আইইডিসিআর এর তথ্য অনুযায়ী রবিবার (৩ মে) সকাল পর্যন্ত নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা পৌঁছেছে ১০০৭ জনে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত সনাক্ত হয়েছেন ২০ জন এবং মারা গেছেন ১ জন। জেলায় আজ রবিবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪০ জন।
অপরদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরো ২ জন। নতুন সনাক্ত হয়েছেন ২৫ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ১০২৬ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন।
জেলায় ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, র্যাব, পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক রয়েছেন ১৪০ জনের বেশী। যা মোট আক্রান্তের প্রায় ১৪ ভাগ। তাদের মধ্যে বেশ কয়েকজন সুস্থও হয়ে উঠেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য :
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে আজ সকাল পর্যন্ত জেলার মোট ৩ হাজার ৩৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৪ জনের। আর গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২৫ জন। এতে সর্বমোট আক্রান্ত পৌঁছে যায় ১০২৬ জনে। গত ২৪ ঘন্টায় আরো ২ জনের মৃত্যু হয়। নিহত দু’জন এবং নতুন সনাক্ত ২৫ জনের মধ্যে ১৫ জনই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
এতে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৪৮ জনে। এসময়ে আরো ৫ জন সুস্থ হয়ে মোট সুস্থ হয়েছেন ৪৭ জন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৭৪৮ জনের নমুনা সংগ্রহ করে ঘোষিত ফলাফলে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৬৩২ জন।
এদের মধ্যে মারা গেছেন ৩৪ জন এবং সুস্থও হয়েছেন ৩৪ জন। নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় ১৭৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে আক্রান্ত সনাক্ত হয়েছেন ২৯৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১০ জন এবং আরোগ্য লাভ করেছেন ৯ জন।
আড়াইহাজার উপজেলায় ২৭০ জনের নমুনা সংগ্রহের পর প্রাপ্ত ফলাফলে আক্রান্ত সনাক্ত হয়েছেন ২৮ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ৩ জন। রুপগঞ্জ উপজেলার ১৫৭ জনের নমুনা সংগ্রহের পর প্রাপ্ত ফলাফলে আক্রান্ত সনাক্ত ১৩ জনের মধ্যে মারা গেছেন ১ জন এবং সুস্থ্য হয়ে উঠেছেন ১ জন। সোনারগাঁ উপজেলায় ১৫২ জনের নমুনা সংগ্রহ করে আক্রান্ত সনাক্ত হয়েছে ৩২ জনের মধ্যে।
তাদের মধ্যে ২ জন মারা গেছেন এবং সুস্থ হয়ে উঠেছেন ১ জন। বন্দর উপজেলায় (নারায়ণগঞ্জ নগরীর বাহিরে) ২১৯ জনের নমুনা সংগ্রহ করে ২২ জন আক্রান্ত সনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন ১ জন ।
আইইডিসিআর এর তথ্য :
আইইডিসিআর ঘোষিত তথ্য অনুযায়ী গত ৮ মার্চ দেশের প্রথম ৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয় নারায়ণগঞ্জে। এরপর ৬ এপ্রিল দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জে মোট আক্রান্ত ছিল ২৩ জন। ৭ এপ্রিল তা হয় ৩৮ জনে।
৮ এপ্রিল এ সংখ্যা দাঁড়ায় ৪৬ জনে, ৯ এপ্রিল ৫৯ জনে, ১০ এপ্রিল ৭৫ জনে, ১১ এপ্রিল ৮৩ জনে, ১২ এপ্রিল ১০৭ জনে, ১৩ এপ্রিল ১৪৪ জনে, ১৪ এপ্রিল ১৬৪ জনে ১৫ এপ্রিল ২১৪ জনে। ১৬ এপ্রিল সকাল পর্যন্ত আক্রান্ত ২৫৫ জন, ১৭ এপ্রিল সকাল পর্যন্ত ছিল মোট ২৮৯ জন।
১৮ এপ্রিল সকালে তা বেড়ে দাঁড়ায় ৩০৯ জনে, ১৯ এপ্রিল ৩৮৬ জনে, ২০ এপ্রিল ৩৮৭ জনে, ২১ এপ্রিল ৪৬৯ জনে, ২২ এপ্রিল ৫০৮ জনে, ২৩ এপ্রিল ৫৩২ জনে, ২৪ এপ্রিল ৫৬৬ জনে, ২৫ এপ্রিল ৫৯৪ জনে, ২৬ এপ্রিল ৬২৫ জনে,
২৭ এপ্রিল ৬৯৯ জনে, ২৮ এপ্রিল ৮৪৯ জনে, ২৯ এপ্রিল ৮৬৩ জনে, ৩০ এপ্রিল ৯২৩ জনে, ১ মে ৯৬৬ জনে, ২ মে ৯৮৭ জনে, এবং আজ ৩ মে সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১০০৭ জনে।


