না’গঞ্জে করোনা সংকট
আক্রান্তের পরও সেবা দিচ্ছে র্যাব পুলিশ
প্রকাশ: ০৩ মে ২০২০, ০৪:০১ পিএম
রাসেল আদিত্য : নারায়ণগঞ্জে র্যাব-পুলিশের কর্মকর্তাসহ ৮২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন র্যাবের চার কর্মকর্তাসহ ৩৯ জন এবং পুলিশের পরির্দশকসহ ৪৩ জন।
করোনার হট স্পস্ট নারায়ণগঞ্জে এর পরেও থেমে নেই তাদের সেবা কার্যক্রম। জীবনের ঝুঁকি নিয়ে র্যাব ও পুলিশের সদস্যরা সেবা দিয়ে যাচ্ছেন নিরলসভাবে। আক্রান্ত হলেও থেমে নেই তাদের নিয়মিত কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম।
সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ ব্যাটালিয়নে করোনায় আক্রান্ত ৩৯ জনের মধ্যে চারজন কর্মকর্তা। আক্রান্ত ৮ জন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন। রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ৫ জন ও শহরের খানপুরেরে ৩০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৪ জন। অন্যরা ব্যাটালিয়ন কার্যালয়ে আইসোলেশনে আছেন বলে র্যাব জানিয়েছে।
র্যাবের ব্যাটালিয়ন অধিকনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার গণমাধ্যমকে জানান, তাঁদের ব্যাটালিয়নের মোট ২৫১ জনের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। এ পর্যন্ত চার কর্মকর্তাসহ ৩৯ জনের প্রততিবেদন 'পজিটিভ' এসেছে।
এখনো অনেকগুলো নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে আসেনি। আক্রান্ত কারও মধ্যে করোনার উপসর্গ নেই এবং সবাই সুস্থ আছেন জানিয়ে তিনি বলেন, কর্মকর্তাসহ র্যাবের সদস্যরা করোনায় আক্রান্ত হলেও তাঁদের টহলসহ নিয়মিত কার্যক্রম অব্যাহত আছে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম যুগের চিন্তাকে জানান, ৪৩ জনের মধ্যে একজন পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। আর তিনজনের পরবর্তী টেস্টে নেগেটিভ আসছে। তারা এখন আইসোলেশনে আছেন। তাদের মধ্যে দুজন আছেন নারয়ণগঞ্জ পুলিশ লাইনসে এবং একজন রাজারবাগ পুলিশ লাইনে।
অন্যান্যদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে আছেন তিনজন, নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় জেলা পুলিশ লাইনসে আছেন ২৯ জন ও অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
তিনি আরও জানান, তবে এ পর্যন্ত সবাই সুস্থ আছেন। যারা আক্রান্ত হয়েছে তাদের বেশিরভাগের মধ্যে কোনো উপসর্গ নেই। যারা আক্রান্ত হয়েছে তাদের সেবা-যত্ন চলছে এবং সবোর্চ সেবা দেয়ার চেষ্টা চলছে। তাদের রেগুলার ফল-ফলাদি খাওয়ানে হচ্ছে।আইসোলেসনে থাকা অবস্থায় কেউ যাতে একাকিত্ববোধ না করে, সেজন্য তাদের বিনোদনের জন্য মোবাইলে ইন্টানেটের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া আম সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছি এবং মোবাইলে কথা বলছি। তাছাড়া সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাঁরও সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন। নিয়মিত তাঁদের পরিবারের খোঁজ-খবর রাখা হচ্ছে।
জেলা পুলিশের ৪৩ জন আক্রান্ত হওয়ার পরেও পুলিশ বাহিনী তাদের নিয়মিত কার্যক্রম করে যাচ্ছেন এবং এ মুহূর্তে অন্যান্য সেবামূলক কার্যক্রমও করে যাচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, সার্বিকভাবে যেহেতু পুলিশ বাহিনী একটা পেশাদার বাহিনী। আমরা সবাই একসাথে কাজ করি।
সেক্ষেত্রে একজন বিপদে পড়লে সাবই আমরা তাকে সহায়তা করি। সে যে নাই এজন্য তার কাজ বন্ধ থাকেনা, আমরা সবাই মিলে তার কাজটা করে থাকি। সর্বোপরি আমি বলবো যে মিডিয়ার অবদান সবচেয়ে বেশি, বিশেষ করে তারা উৎসাহ দিয়ে যাচ্ছে। আরও অন্যান্য অনেকেই উৎসাহ দিয়ে যাচ্ছেন। এ কারণে আমাদের উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে। সাবার কাজের মনোবল অটুট আছে।
তিনি বলেন, যারা মাঠে কাজ করতেছে তাদের হ্যান্ড স্যানিটাইজারসহ যথাযত সুরক্ষাসামগ্রী দেওয়া হয়েছে এবং তাদের ইনসিওর (নিশ্চিত) করা হয়েছে যে এগুলো যখন দরকার তখনই নিয়ে যেতে পারবে। সেইসাথে তাদের খাবার-দাবারে মানের দিকে পূর্বের চেয়ে বেশি গুরুত্ব দেয় হয়েছে। তাদেরকে প্রয়োজনিয় ভিটামিনযুক্ত খাবার একমাস করে দেয় হয়েছে।


