Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনা পরিস্থিতিতে না’গঞ্জ কারাগার থেকে ২ কয়েদি মুক্ত 

Icon

প্রকাশ: ০২ মে ২০২০, ০৪:৩৩ পিএম

করোনা পরিস্থিতিতে না’গঞ্জ কারাগার থেকে ২ কয়েদি মুক্ত 
Swapno

স্টাফ রিপোর্টার (য়ুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস পরিস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বিশেষ বিবেচনায় দুই বন্দীকে মুক্ত করে দেওয়া হয়েছে।

 

কারামুক্তরা হলেন- কুমুদিনী র‌্যালি বাগান এলাকার নিবাসী বিল্লাল ও রূপগঞ্জের হাউলিপাড়া এলাকার নিবাসী গুলজার। শনিবার (২ মে) দুপুরে জেলা কারাগার থেকে বন্দিদের মুক্তি দেয়া হয়। তারা দুজনই মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।


নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ এই বিষয়ে বলেন, করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুয়ায়ী আমরা নারায়ণগঞ্জ থেকে ২০৫ জন বন্দীর মুক্তির প্রস্তাব পাঠিয়েছিলাম। তাদের মধ্যে লঘু অপরাধের দুজনের মুক্ত করার নির্দেশনা পেয়েছি। 


তারা দুজনেই বিনাশ্রমে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তাদেরকে আজ দুপরে মুক্ত করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের ১ হাজার টাকা অর্থদন্ড ছিল। তার এই টাকা দেওয়ার সামর্থ না থাকায় কারা কর্তৃপক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে।


তিনি আরো বলেন, প্রস্তাবকৃত ২০৫ জনের মধ্যে আরো বন্দীদের মুক্তির নির্দেশনা আসলে তাদেরকেও ধাপে ধাপে মুক্ত করে দেওয়া হবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন