Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনা মুক্ত হলেন অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন বসাক

Icon

প্রকাশ: ০২ মে ২০২০, ০৪:২৪ পিএম

করোনা মুক্ত হলেন অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন বসাক
Swapno

স্টাফ রিপোর্টার : ঢাকার পঙ্গু হাসপাতালের সাবেক সিনিয়র কনসাল্টেন্ট ও নারায়ণগঞ্জের সুপরিচিত চিকিৎসক অনিল কুমার বসাক সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। করোনায় আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক চিকিৎসা শেষে তিনি ১মে (বৃহস্পতিবার) হাসপাতাল থেকে বাসায় ফিরেন।

 

বিষয়টি নিশ্চিত করে তার কন্যা ডা. নীলিমা বসাক বলেন, গত পরশু (৩০ এপ্রিল) বাবাকে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে রিলিজ দিলে আমরা বাসায় নিয়ে আসি। এখন তিনি সুস্থ আছেন তবে শরীর খুবই দূর্বল। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন এবং ঘুময়েই সময় কাটাচ্ছেন। 

 

ডা. নীলিমা বসাক আরো বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাবার শারীরিক অবস্থা এতো খারাপ হয় যে, তিনি হাঁটতে পারতেন না। তাকে আইসিউতে রাখা হয় টানা ১৮ দিন। সেখানে শেষবার নমুনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ বাবাকে বাসায় যাওয়ার অনুমতি দিলে আমরা নিয়ে আসি।

 

ডাক্তার বসাক শহরের চাষাড়ায় অভিজাত বহুতল ভবন বেইলী টাওয়ারের ৮ম তলায় ক্রয় করা নিজস্ব ফ্ল্যাটে তিন মেয়ের মধ্যে দুই মেয়ে ও স্ত্রীসহ বসবাস করে আসছেন। আরেক মেয়ে ঢাকায় বসবাস করেন। তার তিন মেয়ের মধ্যে দুইজনই চিকিৎসক।

 

চিকিৎসক অনিল কুমার বসাক একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন। নারায়ণগঞ্জের মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেস সেন্টারে ব্যক্তিগত চেম্বারে তিনি রোগীদের বেসরকারিভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। ৬৫ বছর বয়সী এই চিকিৎসক হাত-পা ভেঙে যাওয়া রোগীদের চিকিৎসা করান। এক্ষেত্রে তার বেশ সুনাম রয়েছে। 

 

মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেস এর পরিচালক সাদিকুল ইসলাম ডা. বসাকের সুস্থ হয়ে বাড়ি ফেরার বিষয়ে জানান, দুইদিন হলো তিনি বাসায় ফিরেছেন। তার সাথে ফোনে কথা বলেছি। বর্তমানে তিনি শুস্থ থাকলেও বয়সের কারণে শরীর অনেক দূর্বল। চিকিৎসকের পরামর্শমতে তিনি বাড়িতে পূর্ণ বিশ্রামে আছে। তাকে ফোন্এ কথা বলতেও নিষেধ করা হয়েছে।

 

এর আগে তার সর্বশেষ নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে হাস পাতাল থেকে তাকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেন কুয়েত মৈত্রী হাসপাতাল কর্তৃপক্ষ।

 

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ রাতে তার জ্বর আসে। ২৪ মার্চ পর্যন্ত তিনি বাসায় ছিলেন। গত ২৫ মার্চ তিনি ডাক্তার দেখাতে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। করোনায় আক্রান্ত সন্দেহ হলে সেখানকার ডাক্তাররা তাকে করোনা পরীক্ষা করার পরামর্শ দেন। 

 

ডাক্তারদের পরামর্শে তিনি কুয়েত মৈত্রী হাসপাতালে করোনার পরীক্ষা করান। পরীক্ষা শেষে রেজাল্ট পজেটিভ আসে। তবে ওই সময় তার শারীরিক অবস্থার খুবই অবনতি হয় এবং ঝুঁকির মধ্যে ছিলেন তিনি। কারণ এর মাত্র তিন মাস আগে তার শরীরে ওপেন হার্ট সার্জারি করা হয়।

 

পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ডা.বসাককে স্থানান্তর করা হয় সরকার নির্ধারিত করোনা রোগীদের চিকিৎসা কেন্দ্র রাজধানীর উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালে। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রবীণ এই বিশেষজ্ঞ চিকিৎসক।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন