Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনা : নারায়ণগঞ্জে নতুন করে আক্রান্ত ৪৩

Icon

প্রকাশ: ০২ মে ২০২০, ১২:২০ এএম

করোনা : নারায়ণগঞ্জে নতুন করে আক্রান্ত ৪৩
Swapno

স্টাফ রিপোর্টার : রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর তথ্য অনুযায়ী শুক্রবার (১ মে) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ৪৩ জন নতুন করে আক্রান্ত সনাক্ত হয়েছেন। 

 

এনিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে পৌঁছে গেছে ৯৬৬ জনে। তবে গত ৬ দিনে জেলায় নতুন কোন মৃত্যুর খবর দেয়নি আইইডিসিআর। 

 

এদিকে জেলা প্রশাসনের হিসেব অনুযায়ি এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যুর খবর দিলেও আইইডিসিআর এর তথ্যে এ সংখ্যা ৩৯ জনেই আছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য এবং আইইডিসিআর এর তথ্যে গড়মিলের বিষয়ে কোন জবাব পাওয়া যায়নি।

 

আইইডিসিআর ঘোষিত তথ্য অনুযায়ী গত ৮ মার্চ দেশের প্রথম ৩ জন করোনা আক্রান্ত ব্যাক্তি সনাক্ত হয় নারায়ণগঞ্জে। এরপর ৬ এপ্রিল দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জে মোট আক্রান্ত ছিল ২৩ জন। ৭ এপ্রিল তা হয় ৩৮ জনে। 

 

৮ এপ্রিল এ সংখ্যা দাঁড়ায় ৪৬ জনে, ৯ এপ্রিল ৫৯ জনে, ১০ এপ্রিল ৭৫ জনে, ১১ এপ্রিল ৮৩ জনে, ১২ এপ্রিল ১০৭ জনে, ১৩ এপ্রিল ১৪৪ জনে, ১৪ এপ্রিল ১৬৪ জনে ১৫ এপ্রিল ২১৪ জনে। 

 

১৬ এপ্রিল সকাল পর্যন্ত আক্রান্ত  ২৫৫ জন, ১৭ এপ্রিল সকাল পর্যন্ত ছিল মোট ২৮৯ জন। ১৮ এপ্রিল সকালে তা বেড়ে দাঁড়ায় ৩০৯ জনে, ১৯ এপ্রিল ৩৮৬ জনে, ২০ এপ্রিল ৩৮৭ জন। 

 

২১ এপ্রিল ৪৬৯ জনে, ২২ এপ্রিল ৫০৮ জনে, ২৩ এপ্রিল ৫৩২ জনে, ২৪ এপ্রিল ৫৬৬ জনে, ২৫ এপ্রিল ৫৯৪ জনে, ২৬ এপ্রিল ৬২৫ জনে, ২৭ এপ্রিল ৬৯৯ জনে, ২৮ এপ্রিল ৮৪৯ জনে, ২৯ এপ্রিল ৮৬৩ জনে এবং ৩০ এপ্রিল  ৯২৩ জনে ও ১ মে সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯৬৬ জনে।  


 
প্রসঙ্গত, গত ৩০ মার্চ নারায়ণগঞ্জ মহানগরীর বন্দর থানার রসুলবাগ এলাকায় এক নারী প্রথম জেলায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যান। এরপরই জেলায় করোনার প্রকোপ ব্যাপকভাবে প্রকাশ হতে শুরু করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন