Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনা মুক্ত হলেন ডা.শাহনেওয়াজ ও তার পরিবার

Icon

প্রকাশ: ০১ মে ২০২০, ০৬:০৩ পিএম

করোনা মুক্ত হলেন ডা.শাহনেওয়াজ ও তার পরিবার
Swapno

বিশেষ প্রতিনিধি : করোনা মুক্ত হলেন নারায়ণগঞ্জ বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ডা.শাহনেওয়াজ চৌধুরী ও তার পরিবার। 

 

দুই বারের পরীক্ষাতে দুই বারই ডা.শাহনেওয়াজ চৌধুরী করোনা নেগেটিভ  রেজাল্ট এসেছে। আগামীকাল হাসপাতাল থেকে মুক্ত হচ্ছেন এই বিশিষ্ট চিকিৎসক  নেতা। 

 

করেনা মুক্ত হওয়ায় তিনি নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেছেন। বলেছেন, আসুন আমরা সবাই মিলে এই সংকট মোকাবেলা করি। সামাজিক দূরত্ব মেনে চলি। ঘরে থাকাই সবচেয়ে নিরাপদ। পরিস্কার পরিচ্ছন্ন থাকি। জরুরী প্রয়োজন ছাড়া যেন কেহ আমরা রাস্তায় না বের হই।


 
হাসপাতাল সূত্রে জানাগেছে, দুই দিন পূর্বে ডা. শাহনেওয়াজ চৌধুরীর কনিষ্ঠ কন্যা ডা.ইসক্লেরা ও জামাতা ডা.মুন্না করোনা মুক্ত হয়ে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন।
 

গত ১২ এপ্রিল ডা. শাহনেওয়াজসহ তার স্ত্রী, কনিষ্ঠ কন্যা ডা.ইসক্লেরা, জামাতা ডা.মুন্না করোনায় আক্রান্ত হয়ে ছিলেন। এছাড়া তাঁর ক্লিনিকের (পলি ক্লিনিক) বেশ কয়েকজন নার্স ও এসিস্ট্যান্টেরও করোনা পজেটিভ এসেছে বলে ডা.শাহনেওয়াজ জানিয়েছেন।


 
ডা.শাহনেওয়াজ চৌধুরী যুগের চিন্তাকে ১২ এপ্রিল বলেছিলেন, আমি, আমার মেয়ে, জামাতাসহ আমার ক্লিনিকের বেশ কয়েকজন নার্স ও এসিস্ট্যান্ট করোনায় আক্রান্ত হয়েছেন। 

 

তাদের ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি। তিনি জানান, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে সকলে আক্রান্ত হয়ে থাকতে পারেন। 
 


ডা. শাহনেওয়াজ চৌধুরী জানিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আমি আজকে করোনা মুক্ত।

 

দুই বার পরীক্ষাতেই আমার করোনা নেগেটিভ এসেছে। আমি নারায়ণগঞ্জবাসীর নিকট দোয়া কামনা করছি। সকলে সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব মেনে চলুন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন