Logo
Logo
×

বিশেষ সংবাদ

পোশাক কারখানায় ঝুঁকি নিয়ে আসছেন শ্রমিকরা

Icon

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ০২:৩২ পিএম

পোশাক কারখানায় ঝুঁকি নিয়ে আসছেন শ্রমিকরা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ৫ মে পর্যন্ত সাধারন ছুটি ঘোষনার মধ্যে রপ্তানীমুখি উৎপাদন খাতকে খোলা রাখার সিদ্ধান্তের পর রোববার (২৬ এপ্রিল) করোনার হটস্পট হিসেবে চিহ্নিত জেলা নারায়ণগঞ্জে ১৬১ টি রপ্তানীমুখি পোশাক কারখানায় কাজ শুরু হয়েছে। 

 

সীমিত সংখ্যক শ্রমিক দিয়ে কারখানাগুলো আজ চালু করা হয়েছে। কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকেরা কাজ করছে বলে জানাগেছে। পর্যায়ক্রমে সবাইকে নিয়েই আগামী ৩০ এপ্রিলের পর কারখানাগুলো চলবে বলে জানাগেছে।

 

নারায়ণগঞ্জে চালু হওয়া ১৬১ টি কারখানার মধ্যে ১৬ টি আদমজী  ইপিজেডে অবস্থিত। আদমজী ইপিজেডের হংকং ভিত্তিক একটি পোশাক কারখানার শ্রমিক নিরব হোসেন জানান, কারখানায় প্রবেশের আগে তাদের শরীরের তাপমাত্রা মাপা হয়েছে। 

 

এরপর হাতে পায়ে জীবানুণাশক স্প্রে করা হয়েছে। কারখানার ভিতরেও পর্যাপ্ত শারীরিক দূরত্ব বজায় রেখে কাজ চলছে। কারখানায় মোট ৮ হাজারের বেশী  শ্রমিক কাজ করত। আজকে ৬/৭ শ’ শ্রমিক আছে।

 

অপর একটি কারখানার এক কর্মকর্তা দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, আমরা সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে সীমিত সংখ্যক শ্রমিক দিয়ে কারখানা চালু করেছি। যারা আশে-পাশে বসবাস করেন তাদেরইে কারখানায় আসতে বলা হয়েছে। 

 

আমাদের শিপমেন্ট এর জন্য মাল মজুদ করা আছে। এগুলো ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, পর্যায়ক্রমে আমাদের কারখানার শ্রমিক উপস্থিতি বাড়ানো হবে। তখনকার পরিস্থিতি কি হয় এখনই বলা মুশকিল। তবে শ্রমিকেরা যেখানে বসবাস করেন সেখানার পরিবেশতো স্বাস্থ্য সম্মত নয়। ওরা গরীব মানুষ।

 

শ্রমিক নেতারা বলছেন, এতে করে গার্মেন্টস মালিকদের মুনাফার বলি হবে শ্রমিকরা। তবে মালিকপক্ষের দাবি, নারায়ণগঞ্জে বসবাসরত এবং গার্মেন্টস ফ্যাক্টরি আশেপাশে অবস্থান করা শ্রমিকদের নিয়ে সীমিত আকারে কাজ শুরু করবে এই মুহূর্তে বাইরের কোন জেলার শ্রমিক যাতে নারায়ণগঞ্জে প্রবেশ না করে সেজন্য বিকেএমইএ পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে। সেই নির্দেশনা অনুযায়ী সীমিত আকারে কারখানা খোলা হয়েছে।

 

তবে গার্মেন্টস খোলার খবর পেয়ে নারায়ণগঞ্জের বাইরের জেলায় অবস্থানরত শ্রমিকরা সকাল থেকেই শ্রমিকরা দলে দলে ফতুল্লার বিসিকে নিজ নিজ কর্মস্থলে আসতে শুরু করেছে। জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে পায়ে হেঁটে তিন চাকার যানবাহনে করে দলে দলে আসছেন শ্রমিকরা।

 

এদিকে নারায়ণগঞ্জে লকডাইনের ১৮তম দিনে আইন শৃংখলা বাহিনীর কার্যক্রম অনেকটা শিথীল হয়ে পড়েছে। চেকপোস্টগুলোতেও কঠোর অবস্থা না থাকায় অবাধে মানুষ চলাচল করছেন।

 

সামাজিক দূরত্ব না মেনে বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে চলাচল করছে  সাধারণ মানুষ। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে।

 

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক বশির আহম্মেদ জানিয়েছেন, খুবই সীমিত সংখ্যক শ্রমিক নিয়ে জেলার ১৬১ টি কারখানা চালু হয়েছে। এরমধ্যে আদমজী ইপিজেডে রয়েছে ১৬টি কারখানা। কোথাও ৫০ জন কোথাও ১০০ জন করে শ্রমিক দিয়ে কারখানাগুলো চালু করেছে।     

 

উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলায় লকডডাউন চলছে। নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর হারও ঢাকার পরের অবস্থানে আছে। সারাদেশে যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশেরই কোন না কোন ভাবে নারায়ণগঞ্জ সংস্পর্শ ছিল বলে সরকারীভাবে বলা হচ্ছে। 


আর এই জীবানু বহন করে যারা নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন তারা সকলেই শ্রমজীবী। তাদের অধিকাংশই আবার নারায়ণগঞ্জে অবস্থিত রপ্তানীমুখি পোশাক কারখানাগুলোতে কাজ করেন। এতে করে যারা প্রত্যন্ত অঞ্চলে চলে গিয়েছিল তারা পর্যায়ক্রমে আবার জীবীকার তাগিদে কাজে ফিরবে । 

 

বর্তমানে আইইডিসিআর এর তথ্য অনুযায়ী করোনা ভাইরাস সামাজিক সংক্রমণ পর্যায়ে চলে গছে। এ অবস্থায় কয়েক লাখ শ্রমিক নারায়ণগঞ্জের কারখানাগুলোতে কাজে ফিরলে সামাজিক দুরত্ব বজায় রাখার যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন তা মেনে চলার সুযোগ আর থাকবে না। 


আজ প্রথমদিন সীমিত আকারে শ্রমিক কাজে আসলেও পর্যায়ক্রমে তাদের উপস্থিতি বাড়াবে। কর্মকর্তা ও শ্রমিকদের মনে শংকা তৈরি হয়েছে যে, যদি কোন কারখানায় কেউ আক্রান্ত হয় তাহলে কারখানটি লকডডাউন করা হবে। তাদেরও কোয়ারেনটাইনে রাখবে। 


আইইডিসিআর এর তথ্য অনুযায়ী আজ সকাল পর্যন্ত নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৬২৫ জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে আজ সকাল পর্যন্ত জেলায় মারা গেছেন ৪২ জন। আক্রান্ত ও নিহতের অধিকাংশই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সদর থানা এলাকায়।

 

এই দুই এলাকায় আক্রান্ত ৫৮৪ জন এবং মারাগেছেন ৩৮ জন। আর পোশাক কারখানার প্রায় সবগুলোই এই এলাকায় অবস্থিত।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন