না`গঞ্জে করোনা হাসপাতালের আবাসিক সার্জনসহ করোনায় আক্রান্ত আরো ৭
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০৬:১৫ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের (সদ্য করোনা হাসপাতাল হিসেবে রূপান্তরিত) আবাসিক সার্জনসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ৭ জন । এ নিয়ে এখন পর্যন্ত পর্যন্ত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসক,নার্সসহ ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২৩ এপ্রিল নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। শুক্রবার (২৪ এপ্রিল) ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামসুদ্দোহা সঞ্চয় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন করে এ হাসপাতালের ৭জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক মাত্র একজন। বাকি ৪ জন নার্স ও ২ জন স্টাফ আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলায় এখন পর্যন্ত সিভিল সার্জন, স্বাস্থ্য কর্মকর্তাসহ সরকারী বেসরকারী মোট ১৫-১৭ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জনসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮৪ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮জন এবং সুস্থ হয়েছেন মাত্র ২৫ জন।


