না’গঞ্জে ১৫ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭৩ জন,এরপরেও সচেতনতা নেই
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১২:৩১ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মরণব্যাধি করোনাকে মোকাবেলা করতে পুরো বিশ্ব হিমশিম খাচ্ছে। বাংলাদেশের করোনার প্রথম ছোবল ৮ মার্চ। আক্রান্ত তিনজনের মধ্যে দুইজনই ছিল নারায়ণগঞ্জের। তবে এপ্রিলে করোনা দেশে সবচেয়ে বিধ্বংসী রূপ নেয়। আর করোনার আক্রমন চড়াও হয় নারায়ণগঞ্জের উপর। এপ্রিলের শুরু থেকেই জেলায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। যার ফলে ৭ এপ্রিল রাতে লকডাউন ঘোষণা করা হয় নারায়ণগঞ্জকে। করোনার হটস্পট, এপিসেন্টারসহ নানাভাবে নারায়ণগঞ্জকে উপস্থাপন করা হয়। লক ডাউন ঘোষণার পরও আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে নারায়ণগঞ্জে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হিসাব অনুযায়ী ৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত এই ১৫ দিনে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছে ৪৭৩ জন। আক্রান্তের সংখ্যা বাড়লেও মানুষের মধ্যে সচেতনতাবোধের অভাব লক্ষ্য করা গেছে। হাট-বাজার, রাস্তা-ঘাটে মানুষ অপ্রয়োজনেও ঘুরে বেড়াচ্ছেন। পাড়া-মহল্লাতেও মানুষকে আটকে রাখা যাচ্ছেনা। গত ১৫ দিনের হিসেবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যেভাবে বেড়েছে তাতে আগামী ৫ মে পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটি পর্যন্ত মানুষ লকডাউন না মানলে নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে কয়েকগুণ হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
আইইডিসিআর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন ২৪ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫৩২ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর।
বুধবার (২২ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন ৩৯ জন, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন ৮২ জন, সোমবার (২০ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ১ জন, রোববার (১৯ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ৭৭ জন, শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ২০ জন, শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ৩৪ জন, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ৪১ জন, বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ৫০ জন, মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ২০ জন, সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ৩৭ জন, রোববার (১২ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ২৪ জন, শনিবার (১১ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ৮ জন, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ১৬ জন করোনায় আক্রান্ত হন।
আইইডিসিআর এর হিসাব অনুযায়ী, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ১৩ জনসহ সর্বমোট আক্রান্তের সংখ্যা ছিল ৫৯ জন।


