Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খানপুর হাসপাতালের সুইপারের মৃত্যু

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৯:৪৪ পিএম

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খানপুর হাসপাতালের সুইপারের মৃত্যু
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪):  করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুইপার অর্জুন দাসের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে করোনা পরীক্ষার জন্য অর্জুন দাসের নমুনা সংগ্রহ করা হয়। অর্জুন দাস নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সুইপার হিসেবে কর্মরত ছিলেন।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসা ডা. সামসুদ্দোহা সঞ্চয় বলেন, অর্জুন দাস অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছিল। আজ বেলা ৩টায় শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসলে চিকিৎসাধীন সাড়ে ৩টায় মারা যান। করোনাভাইরাসের পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন