Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জে বেকারি বন্ধ, শ্রমিকরা বেকার

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৪:২৩ পিএম

না’গঞ্জে বেকারি বন্ধ, শ্রমিকরা বেকার
Swapno

ইমতিয়াজ আহমেদ (যুগের চিন্তা ২৪) : লকডাউনে শহরজুড়ে পাউরুটি ও বিস্কুট উৎপাদন বন্ধের মুখে। পাউরুটির সংকট দেখা দিয়েছে শহরজুড়ে। শহরে পাউরুটি বরাবরই থাকে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায়। তা সত্বেও বেকারিগুলোতে বন্ধ হয়ে গেছে পাউরুট উৎপাদন। 

করোনা-সংকটের প্রথম পর্যায়ে লকডাউনের আগে শহরের পাইকপাড়া ও নিতাইগঞ্জ এলাকায় কিছু বেকারি খোলা ছিল। অল্প শ্রমিক নিয়ে মালিকরা বেকারিতে উৎপাদন চালু রেখে ছিলেন। কিন্তু লকডাউনের পর থেকে নগরীতে পাউরুটি ও বিস্কুট উধাও হয়ে যায়।

এ বিষয়ে কোন পক্ষই কোন ধরনের উদ্যোগ নিচ্ছেনা। শহরের পাইকপাড়া পুল এলাকার কয়েকজন বেকারি মালিকের সাথে আলাপকালে তারা জানান, নগরীর বৃহত্তর পাইকপাড়া, নিতাইগঞ্জ ও তামাকপট্টি এলাকায়  ছোট বড় মিলিয়ে কমপক্ষে ৩০ টি বেকারি রয়েছে। এ সকল বেকারির শ্রমিকরা বেকার। অধিকাংশ শ্রমিক চলে গেছে গ্রামের বাড়ীতে। 

এই মূহুর্তে বেকারি শিল্পের উপর নির্ভরশীল সহস্্রাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। অধিকাংশ বেকারি বন্ধ। শুধু মহল্লা পর্যায়ে কয়েকটি ছোট বেকারি অল্প ক’জন শ্রমিক নিয়ে মালিক পক্ষ চালু রেখেছেন। অল্প পরিমানে পাউরুটি ও বিস্কুট উৎপাদন করছেন। সে সব বিস্কুট, পাউরুটি নিয়মিত বিক্রি হচ্ছেনা। পার্টিরা অর্ডার দিলে তারা উৎপাদনে যায়। নইলে টুকটাক কিছু কিছু বিস্কুট তৈরী করে নিজেদের দোকানেই বিক্রি করে। 

তবে নারায়ণগঞ্জের বেকারি শিল্পের পথিকৃত আলেকজান্ডার বেকারি ও সুগন্ধা বেকারি চালু রয়েছে। শহরের দ্বিগুবাবুর বাজারে আলেকজান্ডার বেকারিতে পাউরুটি বিস্কুট সবই মিলছে। তাছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে সুগন্ধার দোকানের কয়েকটি খোলা আছে।
 
নিতাইগঞ্জে এই প্রতিবেদকের সাথে কথা হয় কয়েকজন লাইনম্যানের। যারা বিভিন্ন মহল্লায় গিয়ে বেকারি সামগ্রী পৌঁছে দেন। লাইনম্যানদের ভাষ্য, পাইকপাড়া ও নিতাইগঞ্জেই কয়েক ‘শ  বেকারি শ্রমিক রয়েছে। তারা সবাই এখন বেকার। হাতে কাজ নেই। অনেকে পেটে-ভাতে কারখানায় পড়ে আছে। মালিকপক্ষ দু’বেলা খেতে দিচ্ছে। বেতন দিতে পারবেনা জানিয়ে দিয়েছে আগেই। 

কেননা কারখানা না চললে বেতনের টাকা আসবে কোথা থেকে। এ কারণে অনেক শ্রমিক মালিকপক্ষের উপর রাগ করে জীবনের ঝুঁকি নিয়ে গ্রামের বাড়ী ফিরে গেছে। এই এলাকায় ৫০/৬০ টির মত  বেকারি ভ্যান রয়েছে। 

লাইনম্যানরা বেকারীর মাল নিয়ে বিভিন্ন এলাকায় পৌঁছে দেয়। লাইনম্যানরা কেউ নেই। আমরা কয়েকজন আছি। কাজ নেই। মাল তৈরী হয়না। কোন পার্টি অর্ডারও দেয়না।
 
এদিকে, শহরতলীর পঞ্চবটি, লালপুর ও আশপাশ এলাকাতেও অনেকগুলো বেকারি রয়েছে। এগুলোর কিছু খোলা। অধিকাংশই বন্ধ।

 সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া এলাকায় একটি মুড়ি কারখানার কয়েকজন শ্রমিক জানান, বেকারির সাথে সাথে আমাদের মুড়ি কারখানাও বন্ধ হয়ে গেছে। পার্টিরা কোন অর্ডার দেয়না। অর্ডার না থাকায় ফ্যাক্টরী চলেনা। যদিও বাজারে মুড়ির চাহিদা রয়েছে। 

মাঝে মধ্যে ফ্যাক্টরী চলে। অর্ডার আসলে মাল তৈরী করি। কিন্তু ‘তোলা দুধেতো আর পোলা বাঁচেনা’র মত অবস্থা হয়েছে আমাদের। 
 
পাইকপাড়া থেকে বেকারি মাল কিনে মহল্লায় মহল্লায় ফেরি করে বিক্রি করেন আলমাস মিয়া। তিনি জানান, করোনার আগে ভালই বিক্রি বাট্টা হত। মোটামুটি সংসার চলতো। বিভিন্ন মহল্লায় বাসাবাড়ী ও চায়ের দোকানের লোকজন আমাদের কাছ থেকে মাল নিত।
করোনার সময়েও বিক্রি করেছি। কিন্তু লকডাউনের পর থেকে রাস্তায় বের হতে পারছিনা। বেকারিও বন্ধ। মালও পাচ্ছিনা। আমাদের মরণ ছাড়া গতি নাই !
 
পশ্চিম দেওভোগ মাদ্রাসা, পানিরট্যাংকী, বাবুরাইল শেষ মাথা, বৌবাজার, কাশীপুর খিলমার্কেট, দেওয়ানবাড়ী, ভোলাইল, গাইবান্ধা বাজারসহ মহল্লার ভেতরের চায়ের দোকানগুলো খোলা থাকে। লকডাউনের কারনে মানুষ বাড়ী থেকে বের পারেনা বিধায় বিকেলে চায়ের দোকানে যায়। অবশ্য সকলেই সামাজিক দূরত্ব মেনে চলেন। 

এ সকল চায়ের দোকানীরা পড়েছেন বিপাকে। শুধু চা ছাড়া আর কিছুই নেই। অনেকে একটা বন রুটি চায়, অনেকে নোনতা বিস্কুট চায়। দোকানী দিতে পারেনা। অনেকের অভ্যাস বড় টোস্ট চায়ে ভিজিয়ে খাওয়ার। এখন বড় টোস্টেরও যোগান নেই।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন