Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু নেই, আক্রান্ত ৪৩

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৯:৫৯ এএম

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু নেই, আক্রান্ত ৪৩
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আকান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন ৪৩ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৪২ জন।  করোনায় নারায়ণগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। এপর্যন্ত  আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ্য হয়েছেন মাত্র ২১ জন। নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

 

তবে নারায়ণগঞ্জ জেলায় বুধবার (২২ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত  ২৪ ঘন্টায় নতুন ৩৯ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫০৮ জন, সর্বমোট আক্রান্ত  জন বলে নিশ্চিত করে আইইডিসিআর। আইইডিসিআর এর নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়। 

 

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনায় জেলায়  সবচেয়ে ভয়ানক অবস্থায় আছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা। এখানে আক্রান্তের সংখ্যা ৪০৬ জন, মারা গেছেন ২৩ জন।

 

জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, রেহাই নেই সিটি করপোরেশনের বাইরে নারায়ণগঞ্জের উপজেলাগুলোতেও। সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০২ জন, মারা গেছেন ৮ জন। বন্দর উপজেলায় আক্রান্ত হয়েছন ৬ জন, মারা গেছেন ১ জন। রূপগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছে সর্বমোট ৮ জন, মারা গেছেন একজন। তবে আড়াইহাজার উপজেলায় ১২জন ও  সোনারগাঁ উপজেলায় ৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ জন। 
১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনার নমুনা ও পরীক্ষা করার অনুমতি দিয়েছে। নমুনা সংগ্রহ করছে জেলা স্বাস্থ্য বিভাগও। এই পর্যন্ত তারা সবমিলিয়ে ১৫৬৫ জনের নমুনা সংগ্রহ করেছেন। তবে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়ছে। গত ২৪ ঘন্টায় ১৫৯ জনের নমুনা সংগ্রহ করতে  পেরেছেন তারা। এছাড়া নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ হাইস্কুল ও সিদ্ধিরগঞ্জের আদমজী এম ডাব্লিউ স্কুলেও করোনার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় জেএনজি নামক একটি এনজিও। এছাড়া খানপুর তিনশ শয্যা হাসপাতালকে ইতিমধ্যে ৫০ শয্যার করোনা হাসপাতাল হিসেবে তৈরি করা হচ্ছে। সেখানেও পিসিআর ল্যাবসহ অন্যান্য যন্ত্রপাতি স্থাপনের চেষ্টা চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন