Logo
Logo
×

বিশেষ সংবাদ

এলাকাবাসী জেনে যাওয়ায় পালিয়েছে করোনাভাইরাস আক্রান্ত রোগী

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৫:৫৪ পিএম

এলাকাবাসী জেনে যাওয়ায় পালিয়েছে করোনাভাইরাস আক্রান্ত রোগী
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এলাকাবাসী জেনে যাওয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী তারেক আজিজ নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে তিনি কাঁচপুর থেকে পালিয়ে যান। তারেক আজিজ যশোর জেলার আবু তালেবের ছেলে। সে কাঁচপুরের মতিন খাঁন প্লটে লোহার গেট সংলগ্ন  ইসমাইল মিয়ার ফরাজী ভিলা নামে একটি আবাসিক ভবনের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

 

এদিকে তার পালিয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে করোনাভাইরাসের  ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে প্রশাসন। তাকে খোঁজে তার গ্রামের বাড়ি যশোর জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

 

জানা গেছে, গত শনিবার আইইডিসিআর থেকে নমুনায় সংগ্রহের রিপোর্টে তারেক আজিজের করোনাভাইরাস শনাক্ত হোন। কিন্তু বিষয়টি এলাকাবাসী জেনে যাওয়ায় সে তার বাড়ি থেকে রাতে পালিয়ে যায়। এদিকে তার রিপোর্টে বিস্তারিত কোনো পরিচয় না থাকায় তাকে খুঁজে পেতে সময় লাগছে।

 

বাড়ির মালিক ইসমাইল মিয়া জানান, আজিজের জ্বর, ঠান্ডা ও কাশি ছিল। বেশকিছু দিন স্থানীয় হাসপাতাল ও ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সে করোনা পরীক্ষা করালে শনিবার তার রিপোর্টে করোনাভাইরাস শনাক্ত হয়।

 

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা জানান, রিপোর্টে রোগীর বিস্তারিত কিছুই না থাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।

 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, করোনা পজেটিভ আসায় সে কাঁচপুর থেকে পালিয়েছে। তার গ্রামের বাড়ির যশোরের স্থানীয় প্রশাসনকে বিষয় জানানো হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের অনুরোধ করা হয়েছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন