Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০৮

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৫:৪৭ পিএম

নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০৮
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর খবর নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এবং নারায়ণঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ। গত ৮ মার্চ প্রথম শনাক্ত দেশের করোনা আক্রান্ত তিন জনের মধ্যে দুইজনই ছিল নারায়ণগঞ্জের। এরপর এপ্রিলের শুরু থেকেই এখন পর্যন্ত বেড়েই চলেছে জেলায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রথমে রেডজোন (ক্লাস্টার এরিয়া) এবং পরে হটস্পট হিসেবে চিহ্নিত করে ৭ এপ্রিল রাতে পুরো নারায়ণগঞ্জকে লকডাউনের ঘোষণা দেয়া হয়। 

 

সর্বশেষ নারায়ণগঞ্জ জেলায় বুধবার (২২ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত  ২৪ ঘন্টায় নতুন ৩৯ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫০৮ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর। আইইডিসিআর এর নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়। 

 

তবে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, বুধবার (২২ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় জেলায় নতুন ৭৮ জন আক্রান্তসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৯৯ জন। মৃত্যুবরণ করেছেন ৩৫ জন।

 

আইইডিসিআর এর নিয়মিত ২৪ ঘন্টার আপডেট তথ্যানুযায়ী, নারায়ণগঞ্জ জেলায়- 

 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত  ২৪ ঘন্টায় নতুন ৮২ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৬৯ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর।

 

সোমবার (২০ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত  ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ১ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ৩৮৭ জন বলে নিশ্চিত করে আইইসিআর।
রোববার (১৯ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ৭৭ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ৩৮৬ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর।

 

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ২০ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ৩০৯ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ৩৪ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ২৮৯ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ৪১ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ২৫৫ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর।

 

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ৫০ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ২১৪ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ২০ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৬৪ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ৩৭ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৪৪ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর।
রোববার (১২ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ২৪ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ১০৭ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর।

 

শনিবার (১১ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ৮ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ৮৩ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ১৬ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭৫ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ১৩ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫৯ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর।

 

বুধবার (৮ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ৮ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৬ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ২৭ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ৩৮ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন ৫ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ১১ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর।
রোববার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্ত হয়েছেন ৬ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর।
রোববার (৮ মার্চ) সারাদেশে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়, এরমধ্যে ২ জন ছিলো নারায়ণগঞ্জের বলে নিশ্চিত করে আইইডিসিআর। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন