সেলিম ওসমানের আড়াই কোটি টাকার অনুদান পৌঁছে যাবে বিকাশে
প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১২:৫২ এএম
স্টাফ রিপোর্ট ার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জে ২০ হাজার ৬শ’ দু:স্থ পরিবারকে রোজার খাদ্যসামগ্রী কিনতে ব্যক্তিগত তহবিল থেকে কোটি ২ কোটি ২৮ লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য সেলিম ওসমান।
এই টাকা প্রদান করা হবে মোবাইল এ্যাপসের বিকাশ, রকেট বা নগদ একাউন্টের মাধ্যমে জিজিটাল পদ্ধতিতে। আগামি ৭ দিনের মধ্যে অনলাইনের মাধ্যমে পৌঁছে দেয়া হবে সাংসদের অনুদানের এই টাকা।
পাশাপাশি বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবী যুবক ও সরকারি হাসপাতালে করোনা রোগিদের চিকিৎসক ও নার্স সহ সংশ্লিষ্টদেরকেও আলাদাভাবে এই অনুদান দেয়ার কথা জানিয়েছেন সাংসদ সেলিম ওসমান।
মঙ্গলবার দুপুরে ফতুল্লায় রপ্তানিমূখী গার্মেন্টস কারখানা উইজডম এ্যাটায়ার্সে সাংসদের ব্যক্তিগত কার্য্যালয়ে বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে মতবিনিয়ম শেষে তিনি এই অনুদান দেয়ার ঘোষনা দেন।
নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান জানান, সিটি কর্পোরেশনের ১৭ টি ওয়ার্ডের সকল কাউন্সিলর এবং বন্দর উপজেলা চেয়ারম্যানসহ ৭ টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি মেম্বারদের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকার সুবিধাবঞ্চিত দু:স্থ মানুষদের তালিকা, ব্যাংক এ্যাকাউন্ট, মোবাইল ও বিকাশ নম্বর সংগ্রহ করা হবে।
পরে তালিকা অনুযায়ি টাকা প্রদান করা হবে। সেলিম ওসমান বলেন, ২০ জন কাউন্সিলরের মাধ্য ১১ হাজার, উপজেলা চেয়ারম্যান এমএ রশিদের মাধ্যমে ৭শ, দুই ভাইস চেয়ারম্যনের মাধ্য ৪শ ও ৮শ এবং জেলা পরিষদের সদস্য আবুল জাহেরের মাধ্যমে ৫শ এবং ৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে ৭ হাজার পরিবারকে এসব সহায়তা প্রদান করা হবে।
এছাড়াও ডাক্তার ও নার্সদের জন্য ২০ লাখ টাকা প্রদান করা হবে। সব মিলিয়ে ২ কোটি ২৮ লাখ টাকা আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রেরণ করবো।
এ ছাড়াও সেলিম ওসমান জানান, রমজান মাসে যাতে করে কেউ গুজব ছড়িয়ে অপ্রতিকর কোন ঘটনা ঘটাতে না পারে সেজন্য স্থানীয় আইনশৃংখলা বাহিনীকে সহায়তা করতে এমন শিক্ষিত বেকার যুবকদেরও আর্থিক সহায়তা দেয়া হবে।
প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ২০ জন করে মোট ৪৮০ জন যুবকেক রোজার মাসের জন্য ৪ হাজার ৫শ টাকা করে সম্মানি প্রদান করা হবে। পাশপাশি করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিদের লাশ দাফন ও দাহ করতে কাউন্সিলর খোরশেদকে ১০ লাখ টাকা এবং খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে করোনা রোগিদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আরো ২০ লাখ টাকা অনুদান দেয়ার কথা জানান সেলিম ওসমান।
এই সাংসদ আরো জানিয়েছেন, তার ব্যক্তিগত তহবিল থেকে এর আগে ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কাউন্সিলর বৃন্দদের মাধ্যমে এলাকার নিম্ন মধ্য বিত্ত প্রায় ১৩ হাজার মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ৫৫ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১০ কেজি করে ১ লাখ ৩০ হাজার কেজি চাল বিতরন করা হয়েছে।
অনুদান ঘোষণাকালিন এই সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলার চেয়ারম্যান এম এ রশিদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর জমশেদ আলী ঝন্টু, শওকত হাসেম শকু, শফিউদ্দিন প্রধান, নাজমুল আলম সজল, ফয়সাল আহম্মেদ সাগর, গোলাম নবী মুরাদ, হান্নান সরকার, সুলতান আহম্মেদ, সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, আফজাল হোসেন, এনায়েত হোসেন, শামসুজ্জোহা, বাবুল আহম্মেদ, নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, মিনুয়ারা বেগম, শিউলি নওশেদ, হোসনে আরা বেগম। এছাড়াও ছিলেন আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান নওশেদ আলী, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম।


