অসহায়দের জন্য ২ কোটি ২৮ লাখ টাকা দেয়ার ঘোষণা এমপি সেলিম ওসমানের
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০২:১৫ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনার মোকাবেলার এই সময়ে ডিজিটাল পদ্ধতিতে নিজের অর্থায়নে অসহায় ব্যক্তিদের সহযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সাসংদ সেলিম ওসমান বলেছেন, স্কুল কলেজের ছেলেমেয়ের নিয়ে আমার নির্বাচনী এলাকায় গত ১৫ দিন ধরে সত্যিকারের অসহায় মানুষের খোঁজ নিয়েছি। আমার এলাকায় ২০ হাজার মানুষ যারা ছোটখাট চাকরী করতেন, করোনার এই সময়ে তারা খারাপ অবস্থায় পড়েছে। নাসিকের কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে এই ত্রাণ পৌঁছে দেয়া হবে। আমার অঞ্চলের ২০ হাজার মানুষের প্রত্যেকের জন্য আমরা ২০ কেজি চাল যার আনুমানিক মূল্য ৯০০ টাকা হিসেব করে পৌঁছে দেব। সর্বমোট আমি ২ কোটি ২৮ লাখ টাকার একটি ফান্ড আমি সংগ্রহ করেছি দেয়ার জন্য। ত্রাণ পৌঁছে দেয়ার ব্যাপারে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে দীর্ঘক্ষণ কথা বলে একটি প্ল্যান করে সিদ্ধান্তটি নিয়েছি। অন্যদের সাথেও কথা হয়েছে।
সেলিম ওসমান বলেন, মেয়র মহোদয়ের সাথে আলাপ করে আমি এটি করতে সাহস পেয়েছি। তিনি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বলেছেন আপনিই করেন, পরবর্তীতে কিছু করতে হলে আমি করবো। আমার পাশ^বর্তা সাংসদ শামীম ওসমানের কাছেও অনুরোধ রাখবো একই প্ল্যান করে ত্রাণ বিতরণ করতে। আমার ত্রাণ বিতরনের অর্থ তোলার ব্যাপারে একটি জয়েন্ট একাউন্ট খুলবো। একটি অফিস আইটি খোলা থাকবে। এই মুহুর্ত্বে কোন রাজনীতি নয়, আমরা সবাই এক। অসহায় ব্যক্তিদের সহযোগিতার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবানা জানান সেলিম ওসমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে করোনা মোকাবেলা সংক্রান্ত এক প্রেসব্রিফিংয়ে এমপি সেলিম ওসমান এই ঘোষণা দেন।
সেলিম ওসমান বলেন, ২০ হাজার মানুষকে ত্রাণ পৌঁছে দেয়ার জন্য একটি প্ল্যান তৈরি করেছি। ত্রাণ ওয়ার্ড কাউন্সিলর কিংবা চেয়ারম্যানদের মাধ্যমে পৌঁছাবেনা, তবে ২২ জন জনপ্রতিনিধি তারা তথ্যটি জানতে পারবেন। তারা ত্রাণ নেয়ার ব্যক্তিদের খুঁজে দেবেন। গার্মেন্টের শ্রমিকদের জন্য যেভাবে আমরা সারাদেশেই একাউন্ট করে ফেলেছি। তেমনি আমি যে ত্রাণ দিতে যাচ্ছি তাদের প্রত্যেকের একটি বিকাশ একাউন্ট থাকতে হবে। এবং ভোটার আইডি কার্ড থাকতে হবে। বিকাশ একাউন্ট খুলতে কোন টাকা লাগেনা, শুধু আইডি কার্ড লাগে। তারা নারায়ণগঞ্জের ভোটার না হলেও চলবে, তবে তাদের আইডি কার্ড থাকতে হবে। রোজার মাসের জন্য ৬০০ ছেলেকে সাড়ে ৪ হাজার টাকা সম্মানি ভাতা দিয়ে কর্মজীবী করে তুলবো।তারা করোনা আক্রান্ত রোগী, দাফন কাফনে সহযোগিতা, পুলিশকে সহযোগিতা, ত্রাণ বিতরণে সহযোগিতা করবে। ত্রাণ বিতরণে যাতে কোন ধরণের স্বজনপ্রীতি না হয়। এই দুঃসময়ে অযথা বাড়িতে খাবার মজুদ না করার আহবান জানান সেলিম ওসমান। আমি এর আগেও আমি ১ লাখ ৩০ হাজার কেজি কাউন্সিলরদের মাধ্যমে চাল বিতরণ করেছি।
নারায়ণঞ্জকে সবসময়ই কেন জানি অবহেলিত। এই মন্তব্য করে সেলিম ওসমান বলেন, ৩০০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যা হাসপাতালে তৈরি করার জন্য ১০০ কোটি টাকার টেন্ডার হয়েছিল। কিন্তু সেটি আর এগোয় নি, নাহলে এখন করোনার এই দুঃসময়ে অনেক উপকার হতো। তাছাড়া নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার একটি ল্যাবও নেই। তবে ৩০০ শয্যাকে করোনা হাসপাতাল ডিক্লেরেশন করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে।
সেলিম ওসমান বলেন, করোনার চিকিৎসা দেয়া ডাক্তারদের থাকার জায়গা ও খাওয়া জায়গা, চলাচলের জন্য ঢাকায় যাওয়া, নমুনা সংগ্রহ করে ঢাকায় নেয়ার জন্য গাড়ি প্রদান করার জন্য আমার প্যাকেজে অর্থ বরাদ্দ রেখেছি। এব্যাপারে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে দায়িত্ব দিয়ে দেয়া হয়েছে।এখানে ২০ লাখ টাকা আমার ব্যক্তিগত উদ্যোগে দেয়া হবে।
সেলিম ওসমান বলেন, আমার মানসিক অবস্থা ভালো নয়। আমার পরিবারের যাকাতের টাকা, কিছু গয়নাগাটি বিক্রি করা হয়েছে। শ্রমিকদের বেতন দেওয়ার ক্ষমতা আমার নেই। ব্যাংক লোন দিলে বেতন দেব। কারণ মাসটি অত্যন্ত জটিল আমাদের জন্য। মার্চ মাস থেকে আমাদের (গার্মেন্ট ব্যবসায়ী) সিজন শুরু হয়। জুলাই মাস পর্যন্ত। এই সময়টায় আমরা যেসব প্রোডাক্ট তৈরি করি সেটি বিক্রি করার সময়। গোডাউন ভরা মাল। এখন মালগুলো বিক্রি করার পথ নেই।
নিজের কথা তুলে ধরে তিনি বলেন, একটি মানুষ কত উপার্জন করতে পারে। গত ৫ বছরে আমি ৭টি স্কুল সম্পন্ন করেছি। প্রতিটি ঈদে ও পূজায় আমি হাজার হাজার মানুষকে সহযোগিতা করতে পেরেছি। কখনো আমার পরিবারের দিকে তাকাই নি, কোন সঞ্চয়ও করতে পারিনি। আমার কয়েকটি বাড়ি আছে। সেখান থেকে ভাড়া পাই। আমাকে ভাড়াটিয়ারা জানিয়ে দিয়েছে এখন তারা ভাড়া দিতে পারবেনা। এটি দিয়ে আমার পরিবার সংসারটি চালিয়ে নিয়ে যেত। আমার খামারের দুধ বিক্রি হয়না। আমার আয়ের কোন পথ নেই। আমার মতো ভুল করবেননা। অত্যন্ত তিনমাসের খোঁড়াক যাতে সঞ্চয় থাকে।
এই মুহুর্ত্বে কৃষির উপর জোর দেয়ার তাগিদ দিয়ে এমপি সেলিম ওসমান বলেন, শহরের একটি ছাদ ও বন্দরের একটি জমিও যাতে খালি না থাকে। সবজায়গায় চাষ করতে হবে। কোন চাষ বাড়িতে করতে হবে, কোনটি ছাদে, কোনটি ক্ষেতে তা জানাতে কৃষি কর্মকর্তারা সহযোগিতা করবে। বারবার বলছি, জমি খালি রাখবেননা। কিছু না কিছু লাগান।


