Logo
Logo
×

বিশেষ সংবাদ

না.গঞ্জে ত্রান ও করোনা প্রতিরোধ কার্যক্রম সমন্বয় করবেন সচিব রকিব

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১১:৫৮ পিএম

না.গঞ্জে ত্রান ও করোনা প্রতিরোধ কার্যক্রম সমন্বয় করবেন সচিব রকিব
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা পরিস্থিতিতে গৃহবন্দী কর্মহীন মানুষদের মধ্যে ত্রান বিতরণে এখন থেকে নারায়ণগঞ্জে ত্রান ও করোনা প্রতিরোধের কার্যক্রম সমন্বয় করবেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) রেক্টর মো. রকিব হোসেন এনডিসি। সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ আদেশে জানানো হয়, দায়িত্বপ্রাপ্তরা তাদের কাজের জন্য নিজ মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থার উপযুক্ত সংখ্যক কর্মকর্তাকে সম্পৃক্ত করতে পারবেন।


আদেশে জানানো হয়, নিয়োগকৃতরা জেলার সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, জননেতাসহ সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে করোনা সংক্রান্ত স্বাস্থ্য ব্যস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন।


 সেখানে আরো বলা হয়, দায়িত্বপ্রাপ্তরা ত্রান সমন্বয়ের পাশাপাশি করোনা এবং আইনশৃঙ্খলা এই তিনটি বিষয় নিয়ে প্রয়োজনীয় সমন্বয় করে তারা কাজ করবেন এবং প্রতিনিয়ত এসব বিষয়ে প্রধানমন্ত্রীকে জানাবেন দায়িত্বপ্রাপ্তরা।


এর আগে করোনা পরিস্থিতিতে গৃহবন্দী কর্মহীন মানুষদের মধ্যে ত্রাণ বিতরণে নানা অনিয়মের অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সচিবদেরকে এ কাজে সম্পৃক্ত করার নির্দেশনা দেয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন