Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনা রোগী স্ত্রীকে হাসপাতালে নিতে গিয়ে স্বামী ছিনতাইকারীর কবলে

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১১:৫৩ পিএম

করোনা রোগী স্ত্রীকে হাসপাতালে নিতে গিয়ে স্বামী ছিনতাইকারীর কবলে
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সবে একদিন হলো আইইডিসিআর থেকে ছোট্ট একটি টেক্সট করে জানিয়েছে, স্ত্রীর করোনা ধরা পড়েছে। পাঠানো নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ পজিটিভ এসেছে। এখন স্ত্রীকে কি করে করোনার চিকিৎসা দিতে হাসপাতালে ভর্তি করতে হবে সেই চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায়। ঢাকায় সরকারি তত্ত্বাবধানে করোনার চিকিৎসা ভালো হয় এমন একটি হাসপাতালে ভর্তি করতে হলে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের ছাড়পত্র লাগবে। আর সেটি কিনাই বিপদের মধ্যে আরেকটি বিপদ এসে হাজির। হাসপাতালে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে সাথে থাকা সবকিছু খুঁইয়েছেন স্বামী। এমনই বিপদের মুখে পড়েছেন আমলাপাড়ার বাসিন্দা এক করোনা আক্রান্ত মহিলার স্বামী (স্ত্রীর কথা চিন্তা করে নাম প্রকাশে অনিচ্ছুক)।

 

 রোববার রাত সাড়ে ৮টার দিকে শহরের কুমোদিনী গেটের বিহারী কলোনীর অক্সিজেন কোম্পানীর অফিসের সামনে এই ঘটান ঘটে।

 

ছিনতাইকারীর কবলে পড়া করোনা আক্রান্ত নারীর স্বামী জানান, আমার স্ত্রী কিডনীর সিরিয়াস প্যাসেন্ট। সপ্তাহে তিনটি ডায়ালাইসিস প্রয়োজন হয়। গতকাল আইইডিসিআর থেকে একটি মেসেজ পাঠিয়ে জানানো হয়, আমার স্ত্রী করোনা পজিটিভ এসেছেন। কিন্তু তাকে ঢাকায় ভর্তি করতে হলে নারায়ণগঞ্জ থেকে রেফার্ড করে দিতে হবে। সরাসরি রোগী নিয়ে গেলে তারা ভর্তি করবেনা। ছাড়পত্র নিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে আমি খানপুর তিনশো শয্যা হাসপাতালের দিকে রওনা হই। কুমোদিনী বিহারী কলোনীর অক্সিজেন কোম্পানীর অফিসের সামনে ৩ জন ছিনতাই আমাকে ধরে মারধর করে সাথে থাকা টাকা-পয়সা, দুটো মোবাইল ফোনও ছিনিয়ে যায় তারা। আমি আর আমার স্ত্রীকে ঢাকায় চিকিৎসার জন্য নিতে পারিনি। বিপদের মধ্যে আরেকটি বিপদে পড়ে গেলাম। 

 

তিনি বলেন, লকডাউনের মধ্যে রোগী নিয়ে মানুষকে ফাঁকা রাস্তাতেই ছুটতে হয়। আমার মতো এমন ঘটনা হয়তো অনেক জায়গাতেই ঘটছে। এটা আতঙ্কের। আমার আবেদন থাকবে, এই ব্যাপারটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে আরেকটু নজরদারি বাড়ায় রাস্তা-ঘাটে। যারা ছিনতাইকারী- চোর তারা ফাঁকা রাস্তায় বেপরোয়া হয়ে উঠেছে। শহর ও আনাচে-কানাচে ফাঁকা সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো তৎপর হওয়া প্রয়োজন। নতুবা এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে।    
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন