না’গঞ্জে আরও এক নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ২ জন করোনায় আক্রান্ত
প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১০:৫০ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আরও এক সহকারী কমিশনার ও কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফ এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সিরাজুল ইসলাম।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, জেলা ই- সেবা কেন্দ্র সহকারী কমিশনার তানিয়া তাবাসসুম (৩৫ ব্যাচ), সহকারী কমিশনার ফারজানা (৩৬ ব্যাচ), গোপনীয় শাখা, সাধারণ শাখা, ব্যবসা বানিজ্য শাখা, লাইব্রেরী শাখা সহকারী কমিশনার আবদুল মতিন খান (৩৭ ব্যাচ)।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা সকলেই আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে এসেছে এমন কর্মকর্তা-কর্মচারী থাকলে তাদের অবশ্যই কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
এর আগে অন্যদিকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখায় মনজুর হোসেন (৫৭) নামে এক কর্মকর্তার মৃত্যু হয়।


